Wednesday, February 26, 2025

ঠাকুরগাঁওয়ে কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন

বেকারত্ব দূর করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নারী ও পুরুষের দক্ষ ভাবে গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পূর্ব নারগুন ইউনিয়নের মালেক পাড়া গ্রামে জাতীয় সংগীত ও কেক কেটে এর উদ্বোধন করা হয়।

কারুপণ্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর অধ্যক্ষ চন্দনা ঘোষের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের রপ্তানিমুখী সমিতির প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমান, জব প্লেসমেন্ট ও ডাটাবেস ইঞ্জি. বিভাশ শোম, বিসিকের উপব্যবস্থাপক হাফিজুর রহমান, ঠাকুরগাঁও টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সাদিকুল ইসলাম তুষার, চেম্বার অফ কমার্সের পরিচালক শেখ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

Tuesday, February 25, 2025

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিবাদ

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুরের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সাংবাদিক মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়৷ 


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যাবেলা সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে ঘটনাটি ঘটে৷ 

এলাকাবাসি সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পরে আখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি যুবাইদুর চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালান মামুনের ওপরে৷ কোনকিছু বোঝার আগে হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরেন। একপর্যায়ে তার অন্ডকোষে লাথি মারলে মাটিতে নুয়ে পরেন মামুন৷ প্রায় ৩০  মিনিট ধরে চলে এই বর্বর শারীরিক নির্যাতন।

এমন ঘটনার তীব্র নিন্দা ও দোষীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংবাদকর্মী ও সুধীজনেরা৷ 

হামলার কারন জানতে চাইলে আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে তাকে নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম৷ সে প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিত। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। হায়াত ছিল বলে প্রাণে বেঁচে ফিরেছি৷ আমি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি৷

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা জুবাইদুর চৌধুরী হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম৷ সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি তারপরে তাকে পেটানো হয়েছে। তবে তার মাইড় কম হয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। 

 সাংবাদিকের উপর হামলা কোন ভাবেই কাম্য নয়। অপরাধি যেই হোক দ্রুত আইনের আওতায় এনে শাস্থি দিতে হবে।
রুহিয়া থানা বিএনপির সভাপতি জব্বার বলেন, "মামুন একজন ভালো ছেলে। তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।"

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম বলেন, সাংবাদিক মামুনের শরিরে আঘাত এর চিন্হ রয়েছে। গলায় দাগ রয়েছে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সামনে ঠাকুরগাঁও জেলার সংবাদকর্মীরা তক্ষুনিক প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করে।

Sunday, February 23, 2025

 ঠাকুরগাঁওয়ের রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রয়ারি) সদর উপজেলা হলরুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

এসময় পাট চাষে প্রশিক্ষনের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে বেশকিছু গুরুত্বপুর্ন বিষয় তুলে ধরেন। 

এছাড়াও বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তব্য প্রদানসহ সভাপতিত্ব করেন, বিজেএ'র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। 

এতে বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক জনাব মোশাররফ হোসেন।

কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিশাদ আব্দুল্লাহ। 

পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ নিয়ে আলোচনা করেন উপজেলার কৃষি অফিসার জনাব নাসিরুল আলম, রিবন রেটিং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পাট অধিদপ্তর দিনাজপুরের পাট উন্নয়ন কর্মকর্তা জনাব অসীম কুমার মালাকার। উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালাটি সঞ্চালন করেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক নজরুল ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর ঠাকুরগাঁও সদর উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র বর্মন। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

Friday, February 21, 2025

ঠাকুরগাঁওয়ের শহীদ মিনারে জানানো হয়নি শ্রদ্ধা এসে ক্ষোভ ঝাড়লেন আইনজীবীরা

ঠাকুরগাঁওয়ের শহীদ মিনারে জানানো হয়নি শ্রদ্ধা এসে ক্ষোভ ঝাড়লেন আইনজীবীরা

 


স্টাফ রিপোর্টারঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানাতে পেরে ক্ষোভ প্রকাশ করেন । পরে শহীদ মিনার থেকে ঠাকুরগাঁও সরকারি কলেজে শ্রদ্ধা নিবেদনের জন্য স্থান ত্যাগ করেন। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত ১১টা ৫৫মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। আইনজীবীদের মতো আরো অনেকেই ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসলেও ফিরে যান। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। 

জেলা আইনজীবী সমিতিে পাঠানো ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক চিঠি থেকে জানা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বড়মাঠ) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সাড়ে ১২টার দিকে শহরের সাধারণ পাঠাগারের সামনে অবস্থিত ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এই চিঠি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে। সেই তালিকা ও সময় অনুযারী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক ও অন্যান্য সদস্যরা ফুল নিয়ে রাত ১১টা ৫০মিনিটে এসে দেখেন বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশ বাঁশের বেড়া দিয়ে ঘেরে রাখা হয়েছে। সময় অন্যান্যরা শ্রদ্ধা জানাতে না পারলেও আইনজীবীরা গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। 

তবে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোলেমান আলীর স্বাক্ষরিত আরেক চিঠিতে বলা হয়েছে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৬ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বড়মাঠ) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা কথা উল্লেখ্য করা হলেও এই চিঠি আইনজীবীদের দেওয়া হয়নি। 

অভিযোগ করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক জানান, সরকারি কর্মসূচীর অংশ হিসেবে অফিসিয়ালি ভাবে আমাদের একটি  চিঠি দেওয়া হয়েছে। যা প্রতিবছর করা হয়। সেই অনুযারী বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আইনজীবীরা শ্রদ্ধা জানাতে আসছি। কিন্তু শহীদ মিনারে এসে দেখি কেউ নাই। ভেন্যু পরিবর্তন করা হয়েছে। কিন্তু ভেন্যু কথায় করা হয়েছে তা প্রশাসনের পক্ষে থেকে আমাদের জানানো হয়নি। 

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের কাছে থেকে এ রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এতটা অবহেলা কোন মতেই কাম্য নয়। আইনজীবী সমিতিকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে ও নিদিষ্ট ভেন্যু করে দেওয়া হয়েছে বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার। যদি ভেন্যু পরিবর্তন করা হয়ে থাকে তাহলে  আমাদের জানানো হলো না কেন? এভাবে আমাদের বিবৃত করা ঠিক হয়নি। এটা খুবই দুঃখজনক। ভেন্যু  যেখানেই হউক না কেন তার পরেও আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। তবে এমন আচরণ মটেও কাম্য নয়।

এসময় শিবগঞ্জ ডিগ্রি কলেজের এক সহকারী অধ্যাপক বলেন, প্রতিবছর আমরা রাত ১২টা ১ মিনিটে বড় মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি। এবারও শ্রদ্ধা জানাতে আসলাম। এসে দেখি কিছুই নেই। আমি মনে করি এই ভেন্যু যে পরিবর্তন করা হয়েছে সেটার বিস্তর প্রচার দরকার ছিলো। তাহলে মানুষ শ্রদ্ধা জানাতে এসে ঘুরে যেত না। 

নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা  এক যুগ ধরে জেনে আসছি বড় মাঠ শহীদ মিনারটি কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতি বছর আমরা শহীদ মিনারের চারপাশ ও প্রবেশ পথে আলপনা আকি। কিন্তু এবার দেখি ভিন্ন। সকাল থেকে শহীদ মিনারটি নোংরা হয়ে পড়ে আছে। কেউ পরিষ্কার করেনি। আমরা ছাত্ররা বিকেল পানি দিয়ে পরিষ্কার করে আলপনা এঁকে দেই। যাতে প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পারে। কিন্তু রাতে এসে মানুষ ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসে ঘুরে যাচ্ছে। মিনারের চারপাশ বেড়া দিয়ে ঘেরা রাখা হয়েছে। 

তারা আরো জানায়, এমন টা তো আগে ছিলো না। সরকার পতনের পর থেকে ভাগ হওয়া শুরু হয়ছে। যার যেটা পছন্দ না সে সেখানে যায় না বা কাউকে যেতে দেয়না। এটা তো হতে পারে না। একটা শহীদ মিনার সবার জন্য। যেটা হয়েছে  বা হচ্ছে তা খুবই দুঃখজনক। 

একজন ফেসবুকে লিখেন, আগে ফুল দিতেন পাবলিক লাইব্রেরী মাঠে, এবার দিলেন সরকারি কলেজ মাঠে কিন্তু আমজনতা কেন বড় মাঠ থেকে বঞ্চিত করলেন? 

কাউসার কবির সোরভ নামে একজন মন্তব্য করে, জেলার সর্বোচ্চ কর্মকর্তা যদি কেন্দ্রীয় শহীদ মিনার ফেলে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান এর শহীদ মিনারে শ্রদ্ধা জানান তাহলে জেলার সকল সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানগুলোর শহীদ মিনারগুলো তো দোষ করেনি। সবখানে যাওয়া উচিত। কোনো বৈষম্য থাকা উচিত না

সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ ফেব্রুয়ারী স্থানীয় উদ্যোগে সংগৃহীত তহবিল থেকে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (জিলা স্কুল বড়মাঠ) নির্মাণ করা হয় শহীদ মিনারটি। তখন থেকেই এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।

Thursday, February 20, 2025

কালিগঞ্জে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কালিগঞ্জে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

 


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে রাবেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূ ওড়নার সাহায্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সাইদুল ইসলাম গাজীর স্ত্রী। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে দুদলী গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে টিকটক ভিডিও বানানো নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে ভ্যানচালক স্বামী সাইদুলের সাথে ঝগড়া হয়। এসময় স্বামীর উপর অভিমান করে পাশের রুমে যেয়ে দরজা আটকিয়ে দেয় রাবেয়া। কিছু সময় পরে সাইদুল জানালা দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তার স্ত্রীকে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। 

পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য জিএম আব্দুল জলিল থানায় খবর দেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রাবেয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামীসহ নিহতের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানান এলাকাবাসী।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের আড়ার সাথে ঝুলন্ত রাবেয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

উপকূলের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির জয়গান

উপকূলের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির জয়গান

 

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে আয়োজন করা হলো দিনব্যাপী স্টেম ফেস্ট-২০২৫। বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) উপজেলার পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে ছিল প্রোগ্রামিং কন্টেস্ট, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, রোবটিক্স প্রতিযোগিতা ও উদ্ভাবনী আইডিয়া পোস্টার প্রেজেন্টেশন।

বাংলাদেশের উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনে আগ্রহী করে তোলার লক্ষ্যে বাস্তবায়িত STEM & ICT Skills for Girls of Coastal Areas [SISGCA] শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের-এর উদ্যোগে আয়োজিত এই স্টেম ফেস্টের বিভিন্ন ক্যাটাগরিতে বাগেরহাটের ৭টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। স্কুলগুলো হল পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয়,বড়কাটালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়, ডাকরা বহুমুখি মডেল হাই স্কুল ও পেড়িখালি দাখিল মাদ্রাসা।

ফেস্টে শিক্ষার্থীরা সাসটেইনেবল সিটি, ড্রোন, ফ্লাড এলার্ম সিস্টেম, ভূমিকম্প নির্ণায়ক, ফায়ার ডিটেক্টরসহ ১৬টি বিজ্ঞান প্রকল্প ও ১১টি পোস্টার উপস্থাপন করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাগুলো অতিথিদের সামনে তুলে ধরেন এবং প্রযুক্তির মাধ্যমে বাস্তবসম্মত সমস্যা সমাধানের দৃষ্টান্ত উপস্থাপন করেন।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ারুল কুদ্দুস, পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ শেখ সুলতান আহমেদ, বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি রায়, পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার সাহা এবং প্রজেক্ট লিড শাখিরা আফরোজ দীপা।

বড়কাটালি বহুমুখী হাইস্কুলের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, আমাদের এই উদ্যোগ শুধু প্রতিযোগিতার জন্য নয়, বরং ভবিষ্যতে প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে ওঠার প্রথম ধাপ।

প্রকল্পটির আওতায় গত বছর থেকে পেড়িখালি মডেল হাইস্কুল ও বড়কাটালি বহুমুখী হাইস্কুলের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে এসব বিদ্যালয়ে স্কুল ভিত্তিক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে রামপাল উপজেলার সহকারি কমিশনার ভূমি জনাব আলতাফ আহমেদ এমন আয়োজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে। বিশেষ করে মেয়েদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের এ ধরনের উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।



দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।  

আয়োজকদের আশা, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে আরও এগিয়ে নিয়ে যাবে।

Monday, February 17, 2025

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  

জাতীয় নাগরিক কমিটি ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির উদ্যোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে বিএনপির মহাসচিব এর ঠাকুরগাঁও বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সহ জাতীয় নাগরিক কমিটি ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায়, ফ্যাসিবাদের দোসরদের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় মির্জা ফয়সল আমিন জাতীয় নাগরিক কমিটির সদস্যদের আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক মতামত প্রদান করেন। তিনি জাতীয় নাগরিক কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Sunday, February 16, 2025

শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক জীবন, স্বাস্থ্য ও রাজনীতি ক্ষেত্রে কাজে লাগাতে হবেঃ মির্জা ফখরুল

শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক জীবন, স্বাস্থ্য ও রাজনীতি ক্ষেত্রে কাজে লাগাতে হবেঃ মির্জা ফখরুল



ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে পতাকায় রুপ দিতে হলে নির্বাচনেই একমাত্র পথ যার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেয়া সম্ভব। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ছাত্ররা যে ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘটিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে সে সুযোগ আমাদের শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক জীবন, স্বাস্থ্য ও রাজনীতি ক্ষেত্রে কাজে লাগাতে হবে। 

তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্বে দিচ্ছে বিএনপি। ছাত্র জনতা ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ করে দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মানে তা সকলকে গ্রহন করতে হবে। 

মহাসচিব বলেন, দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার করেছি। প্রায় ১৫ বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপে ছিলো। সেই পাথর সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের তরুণেরা ছাত্ররা যে একটি ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘঠিত করর নতুন বাংলাদেশ নির্মানের সুযোগ করে দিলো তা যেন আমরা গ্রহণ করি। 

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর শাখা বিএনপির ক্রীড়া সম্পাদক মো: আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ। 

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি।

বায়োজিনের নতুন শাখার উদ্বোধন হলো বরিশালে

বায়োজিনের নতুন শাখার উদ্বোধন হলো বরিশালে


বরিশালবাসীর জন্য দারুণ সুখবর নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস। বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস, এবং এক্সপার্ট ডক্টর কনসালটেশন— সবকিছুই এখন এক ছাদের নিচে।

বরিশাল শহরের বিবির পুকুরপাড়, ১১৯ সদর রোড, এল. এল. টাওয়ার, লেভেল ৪-এ বায়োজিনের ১৭তম শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োজিন কসমেসিউটিক্যালস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক সহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় মানুষের দিপুল সাড়া ও তাদের ত্বকের সেরা সমাধান খুঁজতে আসাই প্রমাণ করে বিশ্বমানের স্কিনকেয়ার বায়োজিনের পণ্য ও সেবার প্রতি সবার আস্থা। 

নতুন শাখার উদ্বোধন উপলক্ষে বায়োজিন সীমিত সময়ের জন্য যেসব বিশেষ অফার দিচ্ছে তা হলো- সকল স্কিনকেয়ার ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০% ছাড়, অথেনটিক ডার্মো কসমেটিকসে ফ্ল্যাট ৩০% ছাড় এবং ফ্রি ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং। 

আজ থেকেই ত্বক ও চুলের যেকোনো সমস্যার নির্ভরযোগ্য সমাধানের জন্য বায়োজিনের বরিশাল শাখায় অথেনটিক ডার্মো কসমেটিকস, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, চুল পড়া ও স্ক্যাল্পের সমস্যার জন্য সাইন্টিফিক হেয়ার ট্রিটমেন্ট; এক্সপার্ট ডাক্তারের পরামর্শে পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার প্ল্যান; নিরাপদ ও কার্যকরী বিউটি সাপ্লিমেন্টস এবং স্মার্ট লাইফ স্টাইল প্রোডাক্টস, শিশুর ত্বকের যত্নে ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেল- এর অথেনটিক বেবি কেয়ার প্রোডাক্টস ইত্যাদি পাওয়া যাবে। বায়োজিনের সাথে আপনার প্রকৃত সৌন্দর্য আবিষ্কার করতে চলে আসুন বিবির পুকুরপাড়, সদর রোডে বায়োজিনের বরিশাল ব্রাঞ্চে।

Friday, February 14, 2025

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

 


সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দুই তলায় দুই সন্তান নিয়ে বসবাস করেন পোশাক শ্রমিক সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষে পিঠার আয়োজন করা হয়। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন। এ সময় স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

দগ্ধ সোহেল রানা বলেন, শবে বরাত উপলক্ষে আজ আমার ভাই সুমনের বাসায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম। সেখানে পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। নিমিষেই ঘরে আগুন ধরে যায়। সেই আগুনে আমাদের পরিবারের সবাই দগ্ধ হয়।

নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হারুন অর রশিদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ রোগী নিয়ে আসেন। দগ্ধদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সূত্রঃ জাগো নিউজ ২৪

বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবন রক্ষার শপথ, বাগেরহাটে পালিত ‘সুন্দরবন দিবস’

বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবন রক্ষার শপথ, বাগেরহাটে পালিত ‘সুন্দরবন দিবস’


 বাগেরহাট জেলা প্রতিনিধিঃ সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণভ্রমর। জলবায়ু পরিবর্তনের হুমকি, বনদস্যুদের দৌরাত্ম্য, অবৈধ দখল ও দূষণে যখন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সংকটে, তখনই ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ স্লোগানে মুখরিত হলো বাগেরহাট। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সুন্দরবন রক্ষার দাবি নিয়ে বিভিন্ন সংগঠনের আয়োজনে পালিত হলো ‘সুন্দরবন দিবস’।

বক্তারা বলেন, “সুন্দরবনকে ভালোবাসতে হবে মায়ের মতো, রক্ষা করতে হবে সন্তানের মতো। শুধু দিবস উদযাপন নয়, এর অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই নিরবচ্ছিন্ন আন্দোলন।” তারা আরও বলেন, “এই বন শুধু গাছ-পালা আর পশুপাখির আবাসস্থল নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষদের ঢালস্বরূপ। একে ধ্বংস করা মানে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করা।

এছাড়া, বক্তারা সুন্দরবন সংরক্ষণে বনজীবী ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দুর্নীতিমুক্ত ও টেকসই বন ব্যবস্থাপনার আহ্বান জানিয়ে বলেন, “সুন্দরবন রক্ষা করা মানে নিজেদের অস্তিত্ব রক্ষা করা।

বিশ্ব ঐতিহ্যের অংশ এই বনকে রক্ষায় ২০০২ সাল থেকে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলাগুলোতে দিবসটি পালন করা হচ্ছে। বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন, সাংবাদিক ও পেশাজীবীদের অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তাদের মতে, সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা নয়, চাই কার্যকর উদ্যোগ। সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করে সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরবনের জীবনরেখা রক্ষা করতে হবে। সুন্দরবন টিকে থাকলেই বাঁচবে উপকূল, বাঁচবে দেশ।

নাসিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ, ভুক্তভোগীদের হৃদয়বিদারক আর্তি

নাসিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ, ভুক্তভোগীদের হৃদয়বিদারক আর্তি


বাগেরহাট জেলা প্রতিনিধিঃ "আমি আজও আমার বোনের হত্যার ন্যায়বিচার পাইনি। পাঁচ বছর ধরে ঘুরছি, কিন্তু মৃত্যুর রিপোর্টও হাতে পাইনি। আমি সন্ত্রাসী নাসীরের ফাঁসি চাই!" একরাশ ক্ষোভ আর কান্না মিশিয়ে কথাগুলো বলছিলেন আফরোজা বেগম, যার বোনকে ২০১৮ সালে হত্যা করা হয় বলে তার অভিযোগ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাগেরহাটের মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দেগরাজ বাজারে আওয়ামী নাসীর হাওলাদারের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। মানববন্ধনে সবাই হাতে প্লাকাট নিয়ে নাসির ফাঁসির দামির স্লোগান দেন।  

মানববন্ধনে অংশ নেওয়া মরজিনা আরজ (৫৫) বলেন, "২০০১ সালে আমার ছোট বোনকে পারিবারিকভাবে বিয়ে দিয়েছিলাম নাসীরের সঙ্গে। তখন সে শান্ত স্বভাবের ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে নানা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। আমার বোন প্রতিবাদ করেছিল, আর তাই তাকে ২০১৮ সালে হত্যা করা হয়!হত্যার কারণ জানতে থানা হাসপাতাল সহ বিভিন্ন দপ্তর দপ্তরে বিগত পাঁচ বছর ধরে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট জানতে পারিনি। 

স্থানীয়দের দাবি, নাসীর শুধু একজন মাদক ব্যবসায়ীই নন, সে একাধিক খুনের সাথে জড়িত। মানববন্ধনে একাধিক ভুক্তভোগী চোখের জল ফেলে বলেন, "আমাদের প্রিয়জনদের খুন করা হয়েছে, আমরা নাসীরের ফাঁসি চাই! ‘আমরা প্রশাসনের কাছে বিচার চাই

মানববন্ধনে বক্তারা বলেন, "নাসীর একজন মাদক ব্যবসায়ী, খুনি, লুটেরা ও চোরাচালানকারী ভূমিধসু সহ বিভিন্ন খারাপ কাদের সাথে লিপ্ত ছিল নসির । তার অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রশাসনের উচিত দ্রুত তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা আমরা এলাকা বাসি চাই তার ফাঁসি হোক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ আলী বলেন, চার তারিখে খুলনা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের দোসর এই নাসির নিজের অস্ত্র নিয়ে গুলি করে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। আমরা এখন তার ফাঁসি চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, "অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে রেখে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেওয়া যায় না। 

উল্লেখ গত ১০ তারিখে অপারেশন ডেভিল হান্ট মোং লা উপজেলার আওয়ামীলীগের কোষাধক্ষ নাসির হাওলাদার কে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় যৌথবাহিনীর অভিযানে আটক করে সোনাডাঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়।

ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ভালোবাসা দিবসকে ভাগাভাগি

ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ভালোবাসা দিবসকে ভাগাভাগি

 

ভালোবাসার রঙ ছুঁয়ে দেই বঞ্চিত হৃদয়ে হাসি ছড়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ভালোবাসা দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ঠাকুরগাঁও উদ্যোগ সংগঠন এর আয়োজনে বিভিন্ন শিক্ষার্থীরা পথ শিশুদের নিয়ে এই কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ভালোবাসা দিবসে উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে ১৪ টি বিভিন্ন রকমের কেক নিয়ে বড় মাঠে আসেন তারা এরপর সেখানে শিশু সহ বঞ্চিত মানুষদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেন তারা।

সেখানে শিশু ফরহাদ ও লামিয়া জানান, তারা ছোট থেকে বড় হয়েছে কিন্তু কখনো কেক কেটে আনন্দ করতে পারেনি। প্রথমবারের মতো তারা অনেক শিশুদের নিয়ে একসাথে কেক কেটেছে যেটা তারা মনে রাখবে। সেই সাথে যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানান।

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার


 ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। 

১৪ ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার হরিহরপুর মংলুবাড়ি গ্রামের মৃত মংলুর ছেলে মো: বারেক (৪২), একটিয়াবাড়ি কালিতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: বাবু হাসা (৩৫) কে গ্রেফকার করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ সনগাঁও গ্রামের এমদাদুর রহমানের ছেলে মোখলেসুর রহমান (৬৫), মাছখুরিয়া গ্রামের ইসমাইলের ছেলে সবুজ রহমান, বামুনিয়া গ্রামের মফিজুরের ছেলে হুমায়ুন কবির (৩৮), বালিয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আফজাল হোসেন (৪২) কে গ্রেফতার করে। 

অন্যদিকে পীরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার মাইনুদ্দিনের ছেলে মোনায়েম খান (৪৬), ভাকুয়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। রানীশংকৈল থানা পুলিশ গোগর ঝাড়বাড়ি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আল মামুন (৩৬) কে গ্রেফতার করে। অপরদিকে হরিপুর থানা পুলিশ থানাধীন জুগিপাড়া গ্রামের মদন দেবনাথের ছেলে পুন্য দেবনাথ ও একই গ্রামের দুলাল শীলের ছেলে বিকাশ শীল (২২) কে গ্রেফতার করে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ 

সুপার।

Thursday, February 13, 2025

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

 

"বেতার এবং জলবায়ু পরিবর্তন" এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সালন্দরে অবস্থিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। 

র‍্যালিটি ঠাকুরগাঁও- ঢাকা মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল এর তত্বাবধানে দিবসটি উদযাপনে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

এ সময় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল বলেন, বেতারকে আরো বেশি জনবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলক্ষ্যে অনুষ্ঠানের কোয়ানটিটি না বাড়িয়ে অনুষ্ঠানের কোয়ালিটি বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সকল তথ্য ছড়িয়ে দিতে এই কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে সংবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান গল্প,নাট্য,কৌতুক সহ নানাবিধ অনুষ্ঠান। 

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো: রিফাত হাসান, উপ আঞ্চলিক প্রকৌশলী শারমিন সুলতানা। এছাড়াও কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

Tuesday, February 4, 2025

মেডিকেলে চান্স পাওয়া ঠাকুরগাঁওয়ের শ্রাবণীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মীর জাহিদ

মেডিকেলে চান্স পাওয়া ঠাকুরগাঁওয়ের শ্রাবণীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মীর জাহিদ

রুবেল রানাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের মেধাবী শিক্ষার্থী শ্রাবণী রাণী অবশেষে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণের পথে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মীর জাহিদ হাসান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামে তাঁর বাড়িতে গিয়ে শ্রাবনীর ভর্তি এবং শিক্ষাসামগ্রী কেনার যাবতীয় দায়িত্ব নেন। মীর জাহিদ হাসান ৩নং আকচা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

শ্রাবণীর পরিবারে তিন বোন। বাবা শ্যামল চন্দ্র বর্মণ শ্যালো ইঞ্জিন মেরামত করে যা আয় করেন, তা দিয়ে সংসার চালানোই কঠিন। অভাবের সংসারে পড়ালেখার খরচ জোগাতে মা সুভাসী রানী বর্গা জমিতে চাষাবাদ করেন। তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে গিয়ে তাঁরা বহু বাধা পেরিয়েছেন। যেন পাঁচ সদস্যের সংসার চালাতে অন্ধকার দেখছিলেন তাঁরা। কিন্তু এবার শ্যামল-সুভাসী দম্পত্তির ঘরে আলো জ্বলেছে। তাঁর দ্বিতীয় মেয়ে শ্রাবনী এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন শ্রাবনী ও তাঁর পরিবারের সদস্যরা।

এ খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির এই নেতা আজ দুপুরে শ্রাবনীর বাড়িতে ছুটে যান। এ সময় তিনি শ্রাবনী ও তার তার পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং শ্রাবনীর ভর্তি এবং শিক্ষাসামগ্রী কেনার যাবতীয় দায়িত্ব নেন।

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শ্রাবণী বলেন, স্বপ্নের দ্বারপ্রান্তে আসতে অনেক বাধা পেরোতে হয়েছে। স্কুল-কলেজের শিক্ষকদের সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না। জাহিদ ভাইয়ের এই আর্থিক সহায়তা আমার স্বপ্নপূরণে বড় সহায়ক হবে।

শ্রাবনীর বাবা শ্যামল চন্দ্র বলেন, খুব কস্ট করে মেয়ের লেখাপড়ার খরচ চালাইছি। এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু এতো খরচ চালানো আমার পক্ষে বহন করা সম্ভব ছিলো না। খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ব্যবসায়ী জাহিদ ভাই খবর পেয়ে আমার বাড়িতে ছুটে এসেছে। আমাদের পরিবারের খবরাখবরসহ শ্রাবনীর মেডিকেল ভর্তি খরচসহ আর্থিক সহযোগিতা করেছেন। আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জাহিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞা ও ধন্যবাদ জানাই। 

মীর জাহিদ হাসান বলেন, এবার ঠাকুরগাঁও জেলা যেসব মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুয়োগ পেয়েছে তাদের অভিনন্দন জানাই। শ্রাবনী খুবই দরিদ্র ঘরের মেয়ে। মেডিকেলে ভর্তির পরবর্তী লেখাপড়ার খরচ চালানোর ক্ষমতা তাঁর পরিবারের নেই বললেই চলে। আমি খবর পেয়ে তাঁর বাড়িতে এসেছি। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আমি চাই, শ্রাবণীর মতো মেধাবীরা তাদের স্বপ্ন পূরণ করুক এবং দেশের জন্য কাজ করুক। শ্রাবনী মেডিকেলে চান্স পেয়েছে সে যেন পড়ালেখা চালিয়ে যেতে পারে আমি সর্বান্তকরণে সহযোগিতা করব। 

এ সময় উপস্থিত ছিলেন, আকচা ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক শমসের আলী, ঢোলারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষক সীমান্ত কুমার বর্মণ, এড. রিয়াজুল ইসলাম, ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইশারুল ইসলাম, আকচা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ সভাপতি কৃষ্ণ চন্দ্র বর্মণ, আক্তারুল ইসলাম ওয়ার্ড যুবদলের সভাপতি ও ঢোলারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।