Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Sunday, February 16, 2025

শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক জীবন, স্বাস্থ্য ও রাজনীতি ক্ষেত্রে কাজে লাগাতে হবেঃ মির্জা ফখরুল

শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক জীবন, স্বাস্থ্য ও রাজনীতি ক্ষেত্রে কাজে লাগাতে হবেঃ মির্জা ফখরুল



ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে পতাকায় রুপ দিতে হলে নির্বাচনেই একমাত্র পথ যার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেয়া সম্ভব। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ছাত্ররা যে ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘটিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে সে সুযোগ আমাদের শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক জীবন, স্বাস্থ্য ও রাজনীতি ক্ষেত্রে কাজে লাগাতে হবে। 

তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্বে দিচ্ছে বিএনপি। ছাত্র জনতা ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ করে দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মানে তা সকলকে গ্রহন করতে হবে। 

মহাসচিব বলেন, দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার করেছি। প্রায় ১৫ বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপে ছিলো। সেই পাথর সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের তরুণেরা ছাত্ররা যে একটি ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘঠিত করর নতুন বাংলাদেশ নির্মানের সুযোগ করে দিলো তা যেন আমরা গ্রহণ করি। 

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর শাখা বিএনপির ক্রীড়া সম্পাদক মো: আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ। 

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি।

Monday, July 3, 2023

ভক্তদের উন্মাদনা না দেখেই ঢাকা ছাড়লেন মার্টিনেজ

ভক্তদের উন্মাদনা না দেখেই ঢাকা ছাড়লেন মার্টিনেজ

 


বিশ্ব সংবাদ ডেস্কঃ বাংলাদেশে আসার আগ্রহ নিজেই প্রকাশ করেছিলেন। তবে এই দেশে তার সাধারণ ভক্ত-সমর্থকদের সঙ্গে দেখা হয়নি। হোটেলবন্দী সময়, সৌজন্য সাক্ষাৎ আর কালো কাচে ঘেরা গাড়িতেই আটকে ছিল এমিলিয়ানো মার্টিনেজের ঢাকা সফর।

বাংলাদেশে যে আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা, তার কিছুই দেখে যেতে পারেননি মার্টিনেজ। আনুষ্ঠানিক কিছু কার্যক্রমের মধ্যে দিয়েই শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষকের সংক্ষিপ্ত সফর।

আজ (সোমবার) বিকেল ৪টা ৪০ মিনিটে দিকে ঢাকা ত্যাগ করেছেন মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের পরবর্তী গন্তব্য ভারতের কলকাতা। ভারতে তিনদিন থাকবেন মার্টিনেজ, অংশ নেবেন বেশ কয়েকটি অনুষ্ঠানে।

আজ ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছিলেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে আজ ভোরে ঢাকায় নামেন মার্টিনেজ। সবমিলিয়ে তার ভ্রমণ ছিল ৩০ ঘণ্টার বেশি।

ঢাকায় প্রায় ১১ ঘণ্টার মতো সময় কাটিয়েছেন মার্টিনেজ। শাহজালাল বিমানবন্দরে নেমে তিনি সরাসরি চলে যান হোটেলে। সেখানে কিছু সময় বিশ্রাম করে স্পন্সর প্রতিষ্ঠানের অফিসে যান। তারপর সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সংক্ষিপ্ত সময়ের এই সফরে মার্টিনেজকে সম্মাননা জানানো হয় তাকে আনা স্পন্সর প্রতিষ্ঠানের কার্যালয়ে। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত উপস্থিত ছিলেন।

মাশরাফির দুই সন্তানকে নিজের সাক্ষর সংবলিত জার্সি ও গ্লাভস উপহার দেন মার্টিনেজ। সেই সঙ্গে তোলেন সেলফিও। এদিকে মাশরাফিও তার নিজের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন মার্টিনেজকে। আর আইসিটি প্রতিমন্ত্রী উপহার দেন পাটের তৈরি একটি নৌকা আর বঙ্গবন্ধুর একটি বই। পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে দেওয়া হয় ‘বাজপাখি’র একটি মুর্যাল।

এরপর মার্টিনেজ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীকে নিজের সাক্ষর সংবলিত একটি জার্সি উপহার দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক।

সূত্রঃ jagonews24.com