Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Thursday, February 13, 2025

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

 

"বেতার এবং জলবায়ু পরিবর্তন" এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সালন্দরে অবস্থিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। 

র‍্যালিটি ঠাকুরগাঁও- ঢাকা মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল এর তত্বাবধানে দিবসটি উদযাপনে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

এ সময় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল বলেন, বেতারকে আরো বেশি জনবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলক্ষ্যে অনুষ্ঠানের কোয়ানটিটি না বাড়িয়ে অনুষ্ঠানের কোয়ালিটি বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সকল তথ্য ছড়িয়ে দিতে এই কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে সংবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান গল্প,নাট্য,কৌতুক সহ নানাবিধ অনুষ্ঠান। 

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো: রিফাত হাসান, উপ আঞ্চলিক প্রকৌশলী শারমিন সুলতানা। এছাড়াও কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

Monday, January 27, 2025

মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল

মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল

 


৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ এপ্রিল রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে অর্থ মন্ত্রণালয় ১৩ এপ্রিল চিঠিটি প্রত্যাহার করে নেয়। পরে তৎকালীন রেলমন্ত্রী ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে সংবাদমাধ্যমের সামনে এ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। যার ধারাবাহিকতায় ২০২৩ সালের ১১ জুন তৎকালীন রেলওয়ের মহাপরিচালক স্পষ্ট করে রানিং স্টাফদের মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই বছর ১৮ জুন অর্থ মন্ত্রণালয়ের একটি কর্তৃপক্ষ এ বিষয়ে আবারও আপত্তি জানায়। ফলে রানিং স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, আমরা ২৭ জানুয়ারি দিবাগত রাত অর্থাৎ ২৮ জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে ট্রেন চালানো বন্ধ রাখব। ট্রেন চালানো বন্ধের বিষয় থেকে সরে আসতে গেলে অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টীকরণ চিঠি দিতে হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে স্পষ্টীকরণ চিঠি দিলে হবে না। এটা নতুন কোনো বিষয় নয়, এটা ১৬০ বছর ধরে চলে আসছে। ১৬০ বছর ধরে চলে আসা একটা নিয়ম হুট করে বন্ধ করে দেবে, এটা তো রেলের কোনো স্টাফ মেনে নিতে পারে না। আমরা ওনাদের বারবার সময় দিয়েছি, বারবার আন্দোলন করেছি, বারবার প্রত্যাহার করেছি। কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই।

তিনি বলেন, আমাদের মোট ২ হাজার ৩৬ জন রানিং স্টাফ থাকার কথা। কিন্তু সেখানে বর্তমানে আছে এক হাজার ৩৬ জন। ট্রেনের সময়সূচি ধরে রাখতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের একজনকে দুই জনের চাকরি করতে হয়। ফলে আমার এখানে মাইলেজের টাকা তো বেশিই হবে। এ টাকা তো আমাকে কষ্ট করে নিতে হয়। গত ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত যখন আমরা আইনগতভাবে চাকরি করলাম তখন কিন্তু ট্রেনের সব শিডিউল ওলটপালট হয়ে গেল। অনেক ট্রেনের কিন্তু যাত্রাও বাতিল করেছে। কারণ, তখন আমরা একজনের ডিউটি একজনেই করেছি।

কর্মসূচির কথা জানিয়ে মো. মজিবুর রহমান বলেন, রেলওয়ের কর্মকর্তারা আমাদের ডাকলেন। তারপর ৯ ডিসেম্বর আমরা কর্মসূচি স্থগিত করলাম। তারা আমাদের কাছে ১০ দিন সময় চেয়েছিলেন। আমি তাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি। কিন্তু তারা আমদের জন্য কিছু করতে পারলেন না। পরে ১ জানুয়ারি আমরা জানিয়ে দিলাম, আমার আগামী ২৮ জানুয়ারি থেকে ট্রেন চালাব না।

এ বিষয়ে জানতে চাইলে রোববার (২৬ জানুয়ারি) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তারা আন্দোলনে না যাক, সেটা আমরা চাই।

ঠাকুরগাঁওয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর ভূল্লী বাঁধ গোরস্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দীন। 

ওসি মো. দুলাল উদ্দীন জানান, দুপুরে ওই গোরস্থানে স্থানীয় কিছু লোক বাঁশ কাটা সময় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি টিম যায়। তারা সেখানে কাজ করছেন।

তিনি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তির ধর থেকে মাথা আলাদা, ধর থেকে পা আলাদা পাওয়া গেছে। মাথাটি প্রায় কঙ্কাল হয়ে গেছে ও দেহে মাংস নেই বললেই চলে। ধারণা করা হচ্ছে এটি প্রায় ৭-৮ মাস আগের মরদেহ হবে। তবে এটি কবর থেকে শেয়াল বা অন্য কোনো পশু তুলেছে কিনা বা এটি কোনো হত্যাকাণ্ড কিনা তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। এবিষয়ে আমার তদন্ত করছি।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

পবিত্র শবে মেরাজ আজ

পবিত্র শবে মেরাজ আজ

পবিত্র শবে মেরাজ আজ সোমবার (২৭ জানুয়ারি)। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনায় আজ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে কিংবা নিজ গৃহে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালন করবেন। 

মহানবী হজরত মুহাম্মদ  (সা.) নবুওয়াতের দশম বছর ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে আল্লাহর সান্নিধ্যে মিরাজ গমন করেন। তাই রাতটি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।

ইসলামি শরিয়তের পরিভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ‘ইসরা’ এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মেরাজ’ বলা হয়।

৬২০ খ্রিস্টাব্দ হজরত মুহাম্মদ (সা.)-এর দুই প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা (রা.) এবং চাচা আবু তালেবকে হারিয়েছেন। তাছাড়া ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন। এরপর মহান আল্লাহ ইসরা ও মেরাজের মাধ্যমে প্রিয় রাসুলকে বিশেষভাবে সম্মানিত করেন। এই রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন।

বিশেষ গুরুত্ব থাকায় আজ রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে বা নিজ গৃহে সালাত আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আজগাররের মধ্য দিয়ে দিনটি পালন করবেন। অনেকে নফল রোজাও পালন করে থাকেন।


Monday, January 20, 2025

ডিজিটাল নিরাপত্তা মামলায় বেকসুর খালাস পেলেন ঠাকুরগাঁওয়ের ৩ সাংবাদিক

ডিজিটাল নিরাপত্তা মামলায় বেকসুর খালাস পেলেন ঠাকুরগাঁওয়ের ৩ সাংবাদিক

রুবেল রানা, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ৩ সাংবাদিক কে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন। একই মামলায় জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু ও রহিম শুভকেও খালাস দিয়েছেন বিচারক।

আসামি পক্ষের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোনো তথ্য ও প্রমাণাদিত উপস্থিত না করতে পারায় আসামিদের খালাস দিয়েছেন আদালত। রায়ে আমরা খুশি।

এর আগে হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ২০২১ সালের জুলাইয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় মামলাটি করেন।

গত ৫ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত


রুবেল রানাঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি)  দিনব্যাপী মেলা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক।

মেলায় ১৪ টি স্টল এর মধ্যে রয়েছে হরেক রকমের পিঠা, হস্তশিল্প, বিউটিশিয়ানসহ একজন নারীকে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করার প্রশিক্ষণ। যা দেখে অন্যান্য নারীরা কাজের আগ্রহ নিয়ে এগিয়ে আসবেন। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক সহ কলেজের হাজারো নারী শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন তারা এই মেলার মাধ্যমে অনেক কিছু শিখছেন এবং অন্যদেরকেও শেখাতে পারছেন। চাকরির পেছনে না ঘরে নিজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। সেই দিকটা নিয়ে অসংখ্য নারীরা এখন কাজ করে যাচ্ছে। নতুন বাংলাদেশে নতুন কিছু নিয়ে কাজ করার আশা তাদের।

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ শীতার্ত মানুষ

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ শীতার্ত মানুষ

 

রুবেল রানাঃ কনকনে শীতে ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ শীতার্ত মানুষ। সোমবার সকালে জেলা স্কুল বড়মাঠে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও সহায় এর উপদেষ্টা লুৎফর রহমান মিঠু, ডা. শুভেন্দু কুমার দেবনাথ, সহায় এর আহব্বায়ক শামিমুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক আরাফাত হোসেন সাগর সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

কনকনে এই শীতের মধ্যে সহায় সংগঠনের লেপ পেয়ে খুশি হন শীতার্তরা।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সহায় সংগঠনটি দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসতেছে। এই ধরনের কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Saturday, January 18, 2025

ঠাকুগাঁওয়ে দশ দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান

ঠাকুগাঁওয়ে দশ দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে  ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু ঠেকাতে ও যাত্রীদের অধিকার রক্ষার জন্য ১০ দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচীর উদ্বোধন হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে রোড স্টেশনের প্লাটফর্মে এ কর্মসূচী উদ্বোধন করেন যাত্রী অধিকার আন্দোলনের সমন্বয়ক মাহাবুব আলম রুবেল। এ কর্মসূচী আগামি ১৫ দিন পর্যন্ত চলবে। এ সময় কর্মসূচীকে ঘিরে সাংবাদিক, রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী,  শিক্ষার্থী সহ অনেকেই বক্তব্য রাখেন এবং কর্মসূচীকে স্বাগত জানিয়ে বক্তব্য পেশ করেন এবং বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।

ঠাকুরগাঁওয়ের সংবাদকর্মী মজিবর রহমান খান বলেন,  এই প্লাটফর্মে একাধিক দুর্ঘটনা ঘটেছে৷ আমার দাবি এখানে দুইটি প্লাবফর্ম রয়েছে। এখানে দুর্ঘটনা রোধে একটি ওভারব্রীজ নির্মান করা জরুরি।

সাংবাদিক তানভীর হাসান তানু বলেন, এ দাবি কোন ব্যক্তির স্বার্থে নয়৷  এ দাবি আমাদের সকলের। পরিকল্পিত ভাবে স্টেশনের প্লাফর্মের কাজ না হওয়ায় এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে মানুষ মরছে।

সাংবাদিক সোহেল রানা বলেন, এই প্লাটফর্মের দিকে তাকালেই আপনারা দেখবেন বিগত সময়ে এখানে অপরিকল্পিত কাজ হয়েছে। এই প্লাটফর্মের ডিজাইন কি ছিলো আমাদের অজানা। এখাসে ট্রেন থেকে উঠানামা করতে যাত্রীদের দুর্ভোগ হয়। প্লাফর্মে ট্রেন দাড়ালে অনেক ফাঁকা থাকে। ফলে অনেকে পিছলে পড়ে ট্রেনের নিচে পড়ে এবং মৃত্যু ঘটে। ট্রেন বাঁশি না বাজিয়ে অনেক সময় ছেড়ে দেয় এতেও গটে দুর্ঘটনা।  আমরা যাত্রীদের নিরাপত্তার কথা বলছি। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

সাংবাদিক মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, এখানে টিকিটের কালোবাজারি হয়। এটি একটি বড় সমস্যা। আমরা এ কালোবাজারিদের বিপক্ষে অবস্থান নিয়ে যাত্রীদের দুর্ভোগ লাঘবের দাবি জানাই। আমরা যাত্রীদের সুবিধার্থে বগি অনুযায়ী নাম্বার প্লেটের দাবি জানাই।

সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রেজু বলেন, আমাদের দাবিগুলো যৌক্তিক। সম্প্রতি এই প্লাটফর্মে এসব সমস্যার কারনে একাধিক মানুষ মৃত্যু হয়েছে। সমস্যাগুলো সমাধান না হলে এ সংখ্যা আরও বাড়বে। আমরা আর অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখতে চাইনা।

 যাত্রী অধিকার আন্দোলনের সমন্বয়ক মাহাবুব আলম রুবেল দাবি সমূহ উত্থাপন করে বলেন, ঠাকুরগাঁও রেল স্টেশনে যাত্রী দুর্ঘটনা প্রতিরোধে  দূর্ঘটনা প্রতিরোধে প্লাটফর্মের উচ্চতা বৃদ্ধি করে ট্রেনের বগির দরজার সমান করতে হবে। প্লাটফর্ম ও ট্রেনের বগির মধ্যকার ফাকা স্থান পূরণ করতে প্লাটফর্ম  প্রশস্ত করা। ঠাকুরগাঁও রেল স্টেশনে ট্রেনের বিরতির সময় বর্তমান ৩ মিনিট থেকে বাড়িয়ে  ৫ মিনিট করা।  ট্রেন হুইসেল দেওয়ার পর সাথে সাথে না ছেড়ে মিনিমাম ৩০ সেকেন্ড পর ছাড়া।   যাত্রীদের নিজ বগির অবস্থান বোঝার জন্য প্লাটফর্মে ট্রেনের সকল বগির নাম্বার সঠিক জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। ট্রেন প্লাটফর্মে আসার ঠিক আগ মূহুর্তে স্টেশনের মাইকের মাধ্যমে অপেক্ষমান যাত্রীদেরকে ট্রেনে উঠানামা করতে গিয়ে যে দূর্ঘটনা গুলো হয় সে বিষয়ে সতর্ক করা।  রাতে গোটা প্লাটফর্মে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। 


টিকিট কালোবাজারি বন্ধে কর্তপক্ষকে যথাযথ ব্যবস্থা করতে হবে  এবং দুই প্লাটফর্মের মাঝে একটি ওভারব্রীজ নির্মান করতে হবে। আমরা গণস্বাক্ষর কর্মসূচী শেষে সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি প্রদান করবো।

Monday, January 13, 2025

মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

 
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পিতা প্রয়াত মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল।

সোমবার (১৩ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, মাদকমুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার প্রয়োজন। আমি বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলকে ধন্যবাদ জানাই এমন একটি খেলার আয়োজন করার জন্য।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাংসদ সদস্য ছিলেন। ছাত্রদলের এমন আয়োজনে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। আগামীতে উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে আবারও একটি টুর্নামেন্ট এর আয়োজন করা হবে।

এসময় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ এর সভাপতিত্বে ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় এর পরিচালনায় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলহাজ্ব সৈয়দ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন তোফায়েল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sunday, January 12, 2025

ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি  আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি আশঙ্কা



রুবেল রানাঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন বাজারে বহুতল ভবনে বাড়িতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবুও সাবধান হচ্ছেন না অনেকেই। শহরের অনেক রাস্তা ও মার্কেটে ঢোকার পথ সরু। নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা। বড় দুর্ঘটনা ঘটলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা।

ঠাকুরগাঁওয়ে অনেক স্থানে প্রতিনিয়ত ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলেও সচেতন হচ্ছেন না অনেকেই। জেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে একমাত্র ভরসা ফায়ার সার্ভিস। বিভিন্ন স্থানে নেই এখনো পর্যন্ত অগ্নি নিরাপত্তার ব্যবস্থা।একদিকে যেমন জলাশয় সংকট, শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে বা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নদী এবং পুকুর থেকে পানি আনতে হলে অনেকটা পথ যেতে হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে। দিনের পর দিন গড়ে তোলা হচ্ছে নতুন ভবন। দুর্ঘটনার কথা ভাবছেন না প্রতিষ্ঠানের মালিক। 

ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পৌর শহরের রোড বাজার, কালিবাড়ি বাজার, নিউ মার্কেট, স্বর্ণকার পট্টি সহ বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এলাকা এসব বাজার ও মার্কেটে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে বিপাকে পড়তে হবে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের। একদিকে যেমন প্রবেশ পথ ছোট অন্যদিকে নেই অগ্নি নিরাপত্তার ব্যবস্থা। 

বেশি ভাগ পুরনো মার্কেটের বাইরেই এমন দৃশ্য। প্রতিষ্ঠান চলাকালীন এক গলি দিয়ে ঢুকলে অন্য গলি দিয়ে বের হতে দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। শহরের অধিকাংশ বহুতল ভবন, মার্কেটে নেই কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিষ্ঠানগুলোতে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই চলছে বেচাকেনা। আগুন লাগলে বা ভূমিকম্প হলে ব্যাপক অর্থনৈতিক ও জান মালের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অসংখ্য বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করলেও তাদেরও নেই কোন প্রস্তুতি জানেন না কিভাবে কি করতে হয়। তাই সকলকে সচেতন হয়ে, প্রশাসনের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত এমনটাই মনে করছেন স্থানীয়রা।

এদিকে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরউপ-পরিচালক শহিদুল ইসলাম জানিয়েছেন ঠাকুরগাঁও একটি ব্যস্ততম শহর এখানে কয়েকটি এরিয়া আছে যেগুলো ঝুঁকিপূর্ণ বলা যায়। এখানে বড় দুর্ঘটনা ঘটলে আশেপাশে কোন পানির ব্যবস্থা নেই। অনেক দূরে টাঙ্গন নদী আছে সেখান থেকেই পানি আনতে হয়। শহরের মধ্যে ফায়ারের গাড়ি যাতে প্রবেশ করা করতে পারে এ বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন শহরের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত পানি পাওয়ার ব্যবস্থায় নেই। সেই কারণে অগ্নিকাণ্ডের প্রস্তুতি হিসেবে মধ্যে কিছু ওয়াটার রিজার্ভার করার যায় তাহলে হয়তো সেই দুর্যোগটি মোকাবেলা করা সম্ভব হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে দ্রুত এটার প্রস্তাব পাঠানো হবে।

Wednesday, August 16, 2023

এইচএসসি পরীক্ষা শুরু

এইচএসসি পরীক্ষা শুরু

 

দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলছে। এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। ৮টি বোর্ডের ১ হাজার ৩৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী।

এদিকে, সকাল সাড়ে ৯টায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন।

এ বছর একটি বিষয় ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা হবে। শুধুমাত্র আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী- এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

অন্যদিকে প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নানান উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো। এরমধ্যে অন্যতম, কোচিং সেন্টার বন্ধ রাখা। গত ১৪ আগস্ট থেকে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। এ পরীক্ষা অংশ নিতে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন।

তবে বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ায় আগামী ২৭ আগস্ট এ তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে।

অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবেঃ-মির্জা ফখরুল

অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবেঃ-মির্জা ফখরুল

রুবেল রানাঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিষ্কার করে সরকারকে বলতে চাই অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবে। এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

অন্যথায় এদেশের মানুষ যখন জেগে উঠেছে। তারা জানান দিয়েছে আপনারা আর ক্ষমতায় ক্ষমতায় থাকতে পারবেন না। একতরফা নির্বাচন করার চেষ্টাও করবেন না। করতে দেওয়া হবে না। এদেশের মানুষ তা করতে দেবে না। এখন শুধু আমরা নই, এখন আন্তর্জাতিক বিশ্ব বলছে। অতীতের নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি এবারের নির্বাচন সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ না হয় তাহলে সেই নির্বাচন গ্রহণ করা হবে না।

সুতরাং আমরা সকল শক্তিতে বলিয়ান মানুষের শক্তিতে বলিয়ান আন্তর্জাতিক শক্তিতে বলিয়ান। সুতরাং সকল শক্তিকে একত্রিত করে আমাদের নেত্রীকে মুক্ত করা তার চিকিৎসার ব্যবস্থা করা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সত্যিকার অর্থে সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। সংসদ বিলুপ্ত করতে হবে। এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চায় তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।

আজকের এই আন্দোলন আমাদের জীবন মরণের আন্দোলন। সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে।

তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি দলীয় কর্মীসভায় যোগ দেন।

Monday, August 14, 2023

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও জামায়াতে ইসলামীর সাবেক আমির দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বুকে ব্যথা অনুভব করলে রোববার (১৩ আগস্ট) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

২০১৯ সাল থেকে কাশিমপুর কারাগারে আছেন দেলাওয়ার হোসাইন সাঈদী। এর আগে ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।

মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন। পরে রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

সূত্রঃ jagonews24.com

Friday, August 11, 2023

এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধু সেই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষা সময়মতো নিতে হয়। এমনিতেই আমরা কোভিডের (করোনা) কারণে অনেক পিছিয়ে পড়েছি। আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। কাজেই এ বছর যথাসময়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।’

এসময় এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যেসব শিক্ষার্থী আন্দোলন করছেন, তাদের আন্দোলন থেকে সরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর জজ কোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নুর খান প্রমুখ।

সূত্রঃ jagonews24.com

সিন্ডিকেটের কবলে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক মুরগির খামারিরা

সিন্ডিকেটের কবলে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক মুরগির খামারিরা

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ কর্পোরেট কোম্পানিগুলোর  সিন্ডিকেটের কবলে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক মুরগির খামারিরা। তাদের ইচ্ছেমত নিয়মিত বাজার নিনয়ন্ত্রণের কারনেই নি:স্ব এখন অনেক খামার। আর এ কানরেই বাজারের মাঝে মাঝেই হু হু করে বাড়ছে ডিমের দাম।  

হঠাৎ করে দু'সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ের বাজারগুলোতে বেড়েছে  ডিমের দাম। যেখানে দু সপ্তাহ আগে পাইকারি বাজারে একহালি ডিম খামার পর্যায়ে বিক্রী হয়েছে ৪০-৪২ টাকা দরে। সেখানে বর্তমানে প্রতি হালি ডিম বিক্রী হচ্ছে ৪৫-৪৬ টাকায়।

তবে এসব ডিম পাইকারি বাজারে গিয়ে হালায় ১ টাকা বেশি দরে বিক্রি করলেও খুচরা পর্যায়ে ৫০-৫৫ টাকায় বিক্রী হচ্ছে। এতে নাজেহাল ক্রেতারা।

খামারিদের অভিযোগ, জেলার দুটি কর্পোরেট কোম্পানির কাছে জিম্মির কারনেই এমন অবস্থার সৃস্টি হয়েছে। তারা প্রতিদিন মোবাইলে খুদে বার্তা দিয়ে দাম বেধে দিচ্ছে। আবার খামারিরা খামার সচলের মাধ্যমে উৎপাদন বাড়ালে তারা দাম কমিয়ে দিচ্ছে। ফলে এক পর্যায়ে গিয়ে খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন খামারিরা। ফলে বাজার কোনভাবেই স্থিতিশীল থাকছে না।

খামার সংশ্লিস্টরা জানান, বাজার স্থিতিশীল না থাকার পেছনে সব চেয়ে দায়ি কর্পোরেট কোম্পানি তাদের হাতে জিম্মি সবাই। আজ যদি খামারিরা স্বাধীনভাবে মুরগি ও ডিম কেনাবেচা করতে পারতো তাহলে খামারগুলো বন্ধ হতো না। উৎপাদন বাড়লেই তারা দাম কমিয়ে দেয়। যা দীর্ঘ সময় থাকে। যখন খামারিরা খামার বন্ধ করে দেয় তখন আবার বাজারে মুল্য বাড়ায়।  

সদর উপজেলার পল্লী বিদ্যুত এলাকার আইয়ান পোল্টি খামারের উদ্যোগতা বেলাল হোসেন জানান, সরকার যদি বড় কর্পোরেট কোম্পানিগুলোকে নিয়ন্ত্রন করতে পারে। তাহলে খামারিরা আবার ফিরে আসবে। তা না হলে কখন দাম বাড়বে কখন দাম কমবে কর্পোরেট কোম্পানির লোকজনই ঠিক করবে।

Thursday, July 27, 2023

এসএসসি-সমমানের ফল প্রকাশ

এসএসসি-সমমানের ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমনা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোট জিপিএ-৫ পয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫০৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৬১৪ জন।

এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

পরে বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ফল জানা যাবে তিনভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে নিজেদের প্রতিষ্ঠানের ফলাফলের একটি কপি ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সহজেই ফল জানতে পারবেন।

 দ্বিতীয়ত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট (ফুল মার্কসশিট) ডাউনলোড করতে পারবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ- SSC DHA ROLL 2023)। ফিরতি মেসেজে তাকে ফল জানিয়ে দেওয়া হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৭৯৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৮১০টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নেয়।

Wednesday, July 19, 2023

নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়, ক্লাসে ফিরে যান: শিক্ষামন্ত্রী

নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়, ক্লাসে ফিরে যান: শিক্ষামন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি বন্ধ করে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। সামনে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনের মৌসুম এলেই তারা (বেসরকারি শিক্ষকরা) এমন দাবি তোলেন। বৈশ্বিক যে আর্থিক অবস্থা, তা বিবেচনায় নিলে এত বড় আর্থিক দায় এখন কাঁধে নেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

‘তবে আমরা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করবো। গঠিত দুটি কমিটি দেশের বেসরকারি বিদ্যালয়গুলোর জাতীয়করণ সম্ভাব্যতা যাচাই করবে। এর মধ্যে একটি কমিটি আর্থিক সম্ভাব্যতা এবং অন্যটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাই করে দেখবে।’ বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি আরও বলেন, বিরাট একটি অংশ তো আন্দোলনে নেই। আন্দোলন করছেন ছোট একটি অংশ। যারা আন্দোলনে নেই তারাও তাদের সহকর্মীদের বিষয়টি বুঝিয়ে বলবেন। আসলে যেকোনো আন্দোলন চলমান থাকলে একটা পর্যায়ে সেটি আর মূল আন্দোলনকারীদের হাতে থাকে না। সেখান থেকে নাশকতার আশঙ্কাও থাকে। আজকে যারা আন্দোলনে আছেন, তারা কি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন? যদি না পারেন, তাহলে বলবো- এমন পরিস্থিতির দিকে বিষয়টিকে নিয়ে যাবেন না, যা খারাপ অবস্থার সৃষ্টি করে। তাই তাদের বলবো- আপনারা ঢাকা থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, ক্লাসে ফিরে যান।

ডা. দীপু মনি জানান, বেসরকারি বিদ্যালয়গুলোতে বড় ধরনের সরকারের বড় ধরনের আর্থিক সংশ্লেষ রয়েছে। সরকার বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বিনামূল্যের বই, বৃত্তি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন ধরনের ল্যাবসহ নানা সুবিধা দিয়ে যাচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানের আয় স্ব স্ব প্রতিষ্ঠানের তহবিলে থাকে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয়করণের জন্য আরও গবেষণার প্রয়োজন। পাশাপাশি এসব প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য যে বড় আর্থিক সক্ষমতা থাকা দরকার, তা বৈশ্বিক সংকটের এ সময়ে কোনো সরকারই পারবে না। তারপরও আমরা আর্থিক সক্ষমতার বিষয়টি বাদ দিয়ে এটি কতটা বাস্তবসম্মত এবং সহজে করা যায়, তা দেখবো।

এদিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি বন্ধ করা হবে না কি না, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অভ্যন্তরীণ বৈঠকে বসেছেন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতারা। এ বৈঠকে অংশ নিয়েছেন বিটিএ’র জেলা, মহানগর ও অঞ্চল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা। বৈঠক শেষে তারা ব্রিফ করবেন।


সূত্রঃ jagonews24.com

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ ছুটি আগামী শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

বুধবার (১৯ জুলাই) মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোরনরত শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। শিক্ষামন্ত্রীর ঘোষণার পর সেটি এখন আর হচ্ছে না।

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান এবং মূল্যায়ন শেষ করতে হবে। এছাড়া একই সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোর সব বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।

দীপু মনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। এ সময় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে।


সূত্রঃ jagonews24.com

Thursday, July 13, 2023

রোববার থেকেই টিসিবির কার্ডে ওএমএসের চাল

রোববার থেকেই টিসিবির কার্ডে ওএমএসের চাল

 


আগামী রোববার থেকেই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি পাঁচ কেজি করে ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল পাবেন।

খাদ্য অধিদপ্তর ও টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে টিসিবি খাদ্য অধিদপ্তরকে একটি চিঠি দিয়েছে।

এ চিঠি সূত্রে জানা যায়, রোববার (১৬ জুলাই) থেকেই প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় চলতি বছরের জুলাই থেকে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি উপকারভোগী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলের সঙ্গে খাদ্য অধিদপ্তররের চালও বিক্রি শুরু হচ্ছে।

এর আগে খাদ্যমন্ত্রী অবশ্য টিসিবির পণ্যের সঙ্গে চাল দেওয়ার কথা বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছিলেন, যা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

চিঠিতে বলা হয়, টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ১৬ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে।

অর্থাৎ এখন থেকে টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে প্রতিটি ফ্যামিলি কার্ডধারী পাঁচ কেজি করে চাল পাবেন। যার মূল্য হবে প্রতি কেজি ৩০ টাকা। কার্ডধারীরা এসময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জাগো নিউজকে বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে এ চাল যুক্ত হচ্ছে, যা রোববার শুরু হচ্ছে।

ওই চিঠিতে বলা হয়, টিসিবি কর্তৃক পণ্যের বরাদ্দপত্র তৈরি করে সব বিভাগীয় কমিশনার, ডিসি অফিস, জেলা খাদ্য নিয়ন্ত্রক/উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণ করতে হবে। টিসিবির ডিলাররা বরাদ্দপত্র মোতাবেক ব্যাংকে নির্ধারিত পরিমাণ টাকা জমাদান পূর্বক ডিসি অফিসের গুদাম বা টিসিবির গুদাম হতে বরাদ্দকৃত পণ্য নিয়ে তাদের নিজস্ব বিক্রয়কেন্দ্রে বা দোকানে বিক্রি করবে। টিসিবির ডিলারা সব পণ্য সমন্বয় করে সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করবেন এবং নির্ধারিত হারে কমিশনপ্রাপ্ত হবেন।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, গরিব ও নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

বর্তমানে এক কোটি কার্ডধারীকে প্রতি মাসে অন্তত একবার বিভিন্ন পণ্য দিচ্ছে টিসিবি। এর মধ্যে একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে ডাল ও এক কেজি চিনি পাচ্ছেন। এখন চাল দেওয়ার কার্যক্রম শুরু হলে একজন ক্রেতা এসব পণ্যের পাশাপাশি চালও কিনতে পারবেন।

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

এদিকে ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতিতে সংসারের খরচের চাপ কমাতে টিসিবির চালে কিছুটা স্বস্তি পাবে মানুষ। কারণ ঢাকার বাজারে এখন মোটা চালের দামও কেজিপ্রতি ৫৫ টাকায় উঠেছে। যা পূর্বের যেকোনো সময়ের থেকে সর্বোচ্চ।

এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান জাগো নিউজকে বলেন, ‌টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাল দেওয়া নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে গরিব ও নিম্নআয়ের মানুষ সুফল পাবে। তবে গরিবদের টিসিবির কার্ডধারী বানাতে হবে। এক্ষেত্রে আবার কিছু সমস্যার কথা আমরা শুনেছি। এখনো অধিকাংশ গরিব মানুষ কার্ড পায়নি।


সূত্রঃ jagonews24.com

Monday, July 3, 2023

১২ কেজির এলপিজির দাম এখন ৯৯৯ টাকা

১২ কেজির এলপিজির দাম এখন ৯৯৯ টাকা

বিশ্ব সংবাদ ডেস্কঃ দাম কমেছে ১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ১২ কেজিতে এবার ৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। জুনে এ দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ভোক্তাপর্যায়ে নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার (৩ জুলাই) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এ দর ঘোষণা করেন।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম।

বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৮৩ টাকা ২১ পয়সা, যা গত মাসে ছিল ৮৯ টাকা ৪৮ পয়সা। এ হিসেবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৪৬ টাকা ৫৯ পয়সা, যা এত দিন ছিল ৫০ টাকা ৯ পয়সা।

সূত্রঃ jagonews24.com