Showing posts with label আইন. Show all posts
Showing posts with label আইন. Show all posts

Wednesday, December 3, 2025

ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া বিজেএসএ নির্বাচনে সদস্য হলেন

ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া বিজেএসএ নির্বাচনে সদস্য হলেন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (বিজেএসএ) ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. মজনু মিয়া।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে ই-মেইলের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত পৌনে ৮টা পর্যন্ত। পরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র জেলা জজ মো. নূরে আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে ২হাজার ১৩৮জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৯০ জন। মোট ভোটের ৮৮ শতাংশই জমা পড়ে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজয়ী হিসেবে ঘোষণা পাওয়ার পর মো. মজনু মিয়া সহকর্মীদের ধন্যবাদ জানান এবং বিচার বিভাগের মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। 

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, মজনু স্যার যে নির্বাচিত হয়েছেন, এটা ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের ব্যাপার। তিনি এখানকার মানুষকে খুব কাছ থেকে বোঝেন। আশা করি, নতুন দায়িত্বে থেকেও জেলার মানুষের কথা মাথায় রাখবেন।

সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, লিগ্যাল এইডের কাজে আমরা স্যারের আন্তরিকতা দেখেছি। বড় পরিসরে কাজ করার সুযোগ পাওয়ায় ভালো লাগছে। এতে সাধারণ মানুষের উপকার আরও বাড়বে বলে মনে করি। মজনু স্যারের নির্বাচিত হওয়া তরুণদেরও অনুপ্রাণিত করবে। পরিশ্রম করলে যে স্বীকৃতি আসে-এটাই তার উদাহরণ।

নির্বাচিত হওয়ার পর মো. মজনু মিয়া বলেন, সহকর্মীদের বিশ্বাস ও সমর্থনের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব শুধু সম্মান নয়, আরও বড় এক দায়বদ্ধতা। বিচার বিভাগের পেশাগত উন্নয়ন, নৈতিক মান রক্ষা এবং সেবার মান বাড়ানোর জন্য সম্মিলিতভাবে কাজ করতে চাই। ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। তাদের বিশ্বাসকে শক্তি হিসেবে নিয়েই সামনে এগোব।

Saturday, November 29, 2025

ঠাকুরগাঁওয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী পরিবারের

ঠাকুরগাঁওয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী পরিবারের

রুবেল রানা, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুর কনপাড়া গ্রামে এক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) সকালে জেলা শহরের একটি রেস্টুরেন্টে ওই পরিবারের গৃহবধূ কৌশলা রানী রায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন।

কৌশলা রানী সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান, চলতি বছরের গত ৫ অক্টোবর সদর থানায় রায়পুর ইউনিয়নের বাসিন্দা সুবাস চন্দ্রের মেয়ে বেলী রাণী একটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা করেন। মামলার অভিযোগে অটল রায় ও মোহনী রায়কে অভিযুক্ত করা হয়। একের পর এক মিথ্যা ও সাজানো মামলায় তার স্বামী অটল রায় ও শ্বশুর মোহনী রায়কে ফাঁসানো হয়েছে বলে দাবি কৌশলা রাণীর, যার কারণে তারা এখন বাড়িছাড়া, আর পুরো পরিবার অনিশ্চয়তায় কাটাচ্ছে প্রতিটি দিন।

তিনি আরও বলেন, বেলী রাণীর সঙ্গে প্রায় এক বছর আগে তার দেবর জীবন চন্দ্র রায়ের প্রেমঘটিত বিষয়ে বিরোধ তৈরি হয়। সেই সম্পর্কের জের ধরে বেলী রাণী আদালতে একটি মামলা করেন যা এখনো বিচারাধীন। কিন্তু সেই মামলা থেকে নিজের স্বার্থ অর্জন করতে না পেরে বেলী রাণী নতুন একটি নাটক সাজিয়ে স্বামী ও শ্বশুরকে জড়িয়েছেন বলে অভিযোগ কৌশলা রানীর। একজনের সঙ্গে বিরোধ থাকলে তার বিচার আদালত করবে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় হঠাৎ করে স্বামী-শ্বশুরকে টেনে এনে নতুন নাটক সাজানো সম্পূর্ণ অন্যায়। আমরা কৃষক পরিবার। সংসারের আয়ের ভরসা আমার স্বামী আর শ্বশুর। মিথ্যা মামলায় তারা আজ পলাতক। আমরা দিশেহারা।

তিনি প্রশ্ন তুলে বলেন, যদি দেবর জীবন চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তার বিচার আদালত করছে, কিন্তু সেই মামলার সুযোগে পরিবারকে কেন টার্গেট করা হচ্ছে?

কৌশলা রানীর আরো অভিযোগ করে বলেন, বেলী রাণী ব্যক্তিগত স্বার্থ ও অর্থের লোভে একের পর এক হয়রানিমূলক মামলা করছেন, যা ন্যায় বিচারের পরিপন্থী। তিনি জেলা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে মিথ্যা অভিযোগ খারিজ করা হোক এবং স্বামী অটল রায় ও শ্বশুর মোহনী রায়কে মুক্তি দেওয়া হোক। একই সঙ্গে হয়রানিমূলক মামলা করার অভিযোগে বেলী রাণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ জানান তিনি।

Saturday, March 8, 2025

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে ওই স্কুলের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে। বর্তমানে ওই শিক্ষার্থী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৮ মার্চ) জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের ৬৩নং কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যায় পাষন্ড শিক্ষক। 

পরবর্তিতে শিশুটির চিৎকার চেচামেচিতে স্থানীয় এগিয়ে আসার আগেই ওই শিক্ষকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতাল এন্ড ডায়াগস্টিক সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসে। গোপনে চিকিৎসা দেয়ার চেস্টা করার কথা জানতে পেরে সাংবাদকর্মীরা ছুটে গেলে দ্রুত সময়ে শিশুটি জেনারেল হাসপাতালে হস্তান্তর করে প্রতিষ্ঠান কতৃপক্ষ।

এসময় সংবাদকর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে বাধা দেয়। ওই প্রতিষ্ঠানের সবুজসহ ধর্ষকের দালালেরা। ক্যামরা ছিনিয়ে নেয়ার চেস্টা করলে। জেলা অন্যান্য গণমাধ্যকর্মীদের উপস্থিতিতে তারা পালিয়ে যায়। অভিযোগ রয়েছে এর আগেও এ ধরনের ঘটনা ধামাচাপা দিয়ে ওই প্রতিষ্ঠানে অনৈতিক কাজের চিকিৎসা দিয়ে মোটা অংঙ্কের অর্থ হাতিয়ে নেয় জড়িতরা। 

এরইমধ্যে ভুক্তভোগীর স্বজনরা এসে মেয়েটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করান। এসময় তারা অভিযোগ করে বলেন, সমাজের এমন মানুষরুপী জানোয়ারদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইতিমধ্যে অপরাধীকে বাঁচাতে নানা রকম পায়তারা চলছে। প্রভাবশালী রাজনীতিক নেতারা ঘটনাটিকে ধামাচাপা দিতে ওই ভুক্তভোগী শিশুকে সরকারি হাসপাতালে না পাঠিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। অভিযুক্ত শিক্ষককে দ্রুত আটক করার দাবি করেন তারা।

পরবর্তিতে খবর পেয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা দ্রুত ছুটে যান হাসপাতালে, ঘটনা পর্যলোচনা করে ভুক্তভোগীকে সহায়তার পাশপাশি দোষি ব্যক্তিকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেয়ার কথা জানান।

এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম জানান, ধর্ষণের অভিযোগে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এ ঘটনার প্রেক্ষিতে ডাক্তারি পরীক্ষা নীরিক্ষা চলছে। এই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রয়েছে।

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা খাতুন বলেন, বিদ্যালয় বন্ধ আছে। আমরা কাউকে কোচিং করার অনুমতিও দেইনি। আমি ওই শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তার মুঠোফোন বন্ধ। আমি বিস্তারিত জেনে আমার শিক্ষা অফিসার কে অবগত করবো।

এ বিষয়ে ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকে তার বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

Wednesday, March 5, 2025

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়া যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় উড়াও পাড়া এলাকার তোতামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ১২ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোবিন্দনগর এলাকায় উড়াও পাড়া এলাকার তোতামিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করার সময় ওই এলাকার তোতামিয়ার ছেলে প্রিয় ইসলাম (১৭) কে মাদকসহ আটক করেন মাদকদ্রব্য কর্মকর্তারা। পরে একই এলাকার আরিফ (২৫) রাজা (২৩) ও বিজয় (২২) নামে জন যুবক তাদের উপর হামলা চালিয়ে হাতকড়া পড়াবস্থায় প্রিয় ইসলামে ছিনিয়ে নিয়ে যায়। এসময় সিপাহী ফেরদৌস কোবির বাঁধন ও এএসআই আব্দুল হালিম আহত হন। পরে থানা থেকে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে একই এলাকার মৃত মালেক আলীর ছেলে ইমরান আলী (২৩), খুশি আক্তার (১৮) সহ আরো বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ইমরান আলীকে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খায়রুল ইসলাম। 

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
ইন্সপেক্টর মোহাম্মদ ফরহাদ আকন্দ জানান, আমরা প্রিয় ইসলামকে গ্রেপ্তার করি। এসময় তার ভাড়াটে তিনজন যুবক এসে আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সরকারি কাজে বাধা প্রদানে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। 

এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খায়রুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে ১মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

Friday, February 14, 2025

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার


 ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। 

১৪ ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার হরিহরপুর মংলুবাড়ি গ্রামের মৃত মংলুর ছেলে মো: বারেক (৪২), একটিয়াবাড়ি কালিতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: বাবু হাসা (৩৫) কে গ্রেফকার করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ সনগাঁও গ্রামের এমদাদুর রহমানের ছেলে মোখলেসুর রহমান (৬৫), মাছখুরিয়া গ্রামের ইসমাইলের ছেলে সবুজ রহমান, বামুনিয়া গ্রামের মফিজুরের ছেলে হুমায়ুন কবির (৩৮), বালিয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আফজাল হোসেন (৪২) কে গ্রেফতার করে। 

অন্যদিকে পীরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার মাইনুদ্দিনের ছেলে মোনায়েম খান (৪৬), ভাকুয়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। রানীশংকৈল থানা পুলিশ গোগর ঝাড়বাড়ি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আল মামুন (৩৬) কে গ্রেফতার করে। অপরদিকে হরিপুর থানা পুলিশ থানাধীন জুগিপাড়া গ্রামের মদন দেবনাথের ছেলে পুন্য দেবনাথ ও একই গ্রামের দুলাল শীলের ছেলে বিকাশ শীল (২২) কে গ্রেফতার করে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ 

সুপার।