Monday, December 29, 2025

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত


ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা শহরের গোবিন্দনগরস্থ ব্র্যাক এলাকা অফিসের হলরুমে ব্র্যাক 'জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি' কর্মসূচি এই সভার আয়োজন করে।

ব্র্যাকের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. জিন্নাতারা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. সোহাগ আলী।

সভায় বক্তারা নারী ও কন্যা শিশুদের সুরক্ষায় বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সহিংসতা দমনে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নারী সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন তারা।

ডায়ালগে গৃহীত উল্লেখযোগ্য সুপারিশগুলোর মধ্যে ছিল—ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাল্যবিবাহের হার শূন্যে নামিয়ে আনা, সহিংসতার শিকারদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারির কথা উল্লেখ করেন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রুপা রানী দাস, আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. খাদিজাতুল কোবরা, মো. আবু বক্কর সিদ্দিক ও মনতোষ সরকারসহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সহিংসতামুক্ত ঠাকুরগাঁও গড়তে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করে সভা সমাপ্ত করেন।

Monday, December 22, 2025

ঠাকুরগাঁওয়ে প্রাক বড়দিন উদযাপন

ঠাকুরগাঁওয়ে প্রাক বড়দিন উদযাপন


 ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ আসছে আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্ম উৎসব। এ উৎসব ঘিরে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার আয়োজনে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও কাথলিক চার্চ প্রাঙ্গণে অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা করা হয়।

বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি জনাস রায় এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ট্রাষ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সত্যজিৎ কুমার কুন্ডুর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, ভোটপাড়া কাথলিক মিশনের ফাদার লাজারুস সরেন, ঠাকুরগাঁও কাথলিক মিশনের ফাদার ফিলিপ মুর্মু সহ বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সদর উপজেলার অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মাধবপুর কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের পাষ্টর, মাইকেল রায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে অনেক যুগান্তকারী মহাপুরুষদের আগমন ঘটেছে। যাদের অবদান মানব ইতিহাসে চির স্বরণীয়। তেমনী এক সর্বজনবিদিত এবং সর্বশেষ্ট মহাপুরুষ হলেন যীশু খ্রীষ্ট। মানব জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলার দর্শন ও স্বপ্ন তিনি প্রতিষ্ঠিত করেছেন তা চিরকাল মানুষের মনে অক্ষয় হয়ে থাকবে। তিনি শুধু মানুষের পার্থিক জ্ঞানের ভান্ডারকে শক্তিশালী করতেই এই দুনিয়াতে আসেননি বরং মানব জাতির জন্য জীবন, তথা স্বর্গের জ্ঞানের পথকে খুলে দিয়েছিলেন।

তার অসাধারণ জন্ম, অভাবনীয় জীবন-যাপন, অলৌকিক মৃত্যু ও পুনরুত্থান এবং তাঁর স্বশরীরে স্বর্গে গমন তাকে মহাপুরুষ কুলের মধ্যে অনন্য সাধারণ করে তুলেছে। তাই এই বড়দিনকে ঘিরে দেশের মঙ্গল ও ভাতৃত্ববোধ যাতে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষ যেন সুস্থ ও শান্তিপূর্ণ সহবস্থানে থাকে এই এই কামনায় প্রভু যিশুখৃষ্টের প্রতি।

আলোচনা শেষে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Sunday, December 14, 2025

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


 ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রাজ্জাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাবলু টি কোম্পানি-র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানি কর্তৃপক্ষ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি রেস্তোরায় বাবলু টি কোম্পানি পক্ষে লিখিত অভিযোগ পড়ে শোনান প্রতিষ্ঠানটির ম্যানেজার হুমায়ুন কবির রেজা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১৩ ডিসেম্বর) জেলার বালিয়াডাঙ্গীতে জনৈক তাজমুল ও বুলবুল নামে দুই ব্যক্তি সংবাদ সম্মেলন করে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, বানোয়াট ও ভিত্তিহীন। তার বক্তব্যের মাধ্যমে কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

বাবলু টি কোম্পানি আরও জানায়, তাজমুল ও বুলবুলের সঙ্গে করা সাময়িক অস্থায়ী লিজ চুক্তি ইতোমধ্যে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে। চুক্তি বাতিলের বিষয়টি রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্ট অস্থায়ী লিজগ্রহীতাদের কাছে প্রেরণ করা হয়েছে। এরপর তারা কোম্পানির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলুকে তার whatsapp নাম্বারে হুমকির একটি রেকর্ড পাঠান। পরে নিজের নিরাপত্তা জন্য বালিয়াডাঙ্গী থানায় একটি জিডি করেন।

এবিষয়ে অভিযুক্ত মো: তাজমুল ও বুলবুল এর সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। 

এব্যাপারে থানায় জিডির বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বাবলু টি কোম্পানি-র চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Wednesday, December 3, 2025

ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া বিজেএসএ নির্বাচনে সদস্য হলেন

ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া বিজেএসএ নির্বাচনে সদস্য হলেন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (বিজেএসএ) ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. মজনু মিয়া।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে ই-মেইলের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত পৌনে ৮টা পর্যন্ত। পরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র জেলা জজ মো. নূরে আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে ২হাজার ১৩৮জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৯০ জন। মোট ভোটের ৮৮ শতাংশই জমা পড়ে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজয়ী হিসেবে ঘোষণা পাওয়ার পর মো. মজনু মিয়া সহকর্মীদের ধন্যবাদ জানান এবং বিচার বিভাগের মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। 

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, মজনু স্যার যে নির্বাচিত হয়েছেন, এটা ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের ব্যাপার। তিনি এখানকার মানুষকে খুব কাছ থেকে বোঝেন। আশা করি, নতুন দায়িত্বে থেকেও জেলার মানুষের কথা মাথায় রাখবেন।

সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, লিগ্যাল এইডের কাজে আমরা স্যারের আন্তরিকতা দেখেছি। বড় পরিসরে কাজ করার সুযোগ পাওয়ায় ভালো লাগছে। এতে সাধারণ মানুষের উপকার আরও বাড়বে বলে মনে করি। মজনু স্যারের নির্বাচিত হওয়া তরুণদেরও অনুপ্রাণিত করবে। পরিশ্রম করলে যে স্বীকৃতি আসে-এটাই তার উদাহরণ।

নির্বাচিত হওয়ার পর মো. মজনু মিয়া বলেন, সহকর্মীদের বিশ্বাস ও সমর্থনের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব শুধু সম্মান নয়, আরও বড় এক দায়বদ্ধতা। বিচার বিভাগের পেশাগত উন্নয়ন, নৈতিক মান রক্ষা এবং সেবার মান বাড়ানোর জন্য সম্মিলিতভাবে কাজ করতে চাই। ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। তাদের বিশ্বাসকে শক্তি হিসেবে নিয়েই সামনে এগোব।

  ঠাকুরগাঁওয়ে প্রকল্প সুবিধাভোগীদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রকল্প সুবিধাভোগীদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২.৩০ঘটিকায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা(GAC) এ অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের  ঠাকুরগাঁও  রিঅ্যাক্টস ইন প্রকল্পের সহযোগিতায়  জিংক সমৃদ্ধ ধানের বীজ বিধ্রান১০২ এবং বিধ্রান৭৪ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের  পারপূগি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৭৩ জন  নারী কৃষকদের মাঝে এবং বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৬০জন নারী  কৃষককে  বিনামূল্যে জিং ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও কৃষি অফিসের সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  ঠাকুরগাঁয়ের রিঅ্যাক্টস  ইন প্রকল্পের  আয়োজনে উক্ত জিং ধানের বীজ  প্রদান করা হয় 

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদশের  ঠাকুরগাঁও রিঅ্যাক্টস ইন প্রকল্পের  ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ, মো. নাসিরুল আলম , ওয়ার্ল্ড ভিশন বাংলাদশের ঠাকুরগাঁও রিঅ্যাক্টস ইন প্রকল্পের  কর্মকর্তা মারুফা খাতুন ও মো.সৈয়দ আহমেদ,এ ছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার,উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রমু্খ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা, জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব, ধানের বীজ উৎপাদনসহ নানা বিষয়ে আলোচনা করেন। একই সাথে কৃষকদের জিংক সমৃদ্ধ ধান বেশি বেশি করে চাষ করার অনুরোধ করেন। এ ধানের উৎপাদন বারলে ও এই ধানের চালের ভাত খেলে মানুষের শরীরে দৈনন্দিন জিংক এর চাহিদা ও ঘাটতি পূরণ হবে।এবং মানবদেহের জিংকের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন। পরিশেষে প্রকল্প  কর্মকর্তা এবং প্রকল্প সহায়তাকারীবৃন্দ উপস্থিত থেকে জিং ধানের বীজ বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করেন।।