Monday, January 20, 2025

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল সোমবারের মধ্যেই বাতিলের দাবি শিক্ষার্থীদের

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনরায় প্রকাশের দাবি তাঁদের। সকালে শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব কথা বলেন। 

 
এর আগে, রোববার রাতেও একই দাবিতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষার্থীরা। এসময় তাঁদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন।

শহীদ মিনারে শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তাঁরা। বলেন, অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে। 

শিক্ষার্থীরা উল্লেখ করেন, যে কোটার জন্য এতো প্রাণ দেওয়া হলো, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা। এই ফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের দাবি তাঁদের। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: