Wednesday, January 22, 2025

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

 ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২২ জানুয়ারি (বুধবার ) সকালে উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনাটি ঘটে৷ 

নিহত রুবেল হোসেন পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে ৷

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় যে, আজ সকালে যাদুরাণী বাজারে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন৷ পরে ক্ষিপ্ত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় সে ৷ 

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: