রুবেল রানাঃ ঠাকুরগাঁওয়ে আগামী ১৫ মার্চ ১৩শ ৬৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। এ নিয়ে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম জানান, ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার মোট ১৩৬৪টি কেন্দ্রে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ঠাকুরগাঁওয়ে ৬-১১ মাস বয়সি শিশুর সংখ্যা ২৬ হাজার ৬০০ জন এবং ১২-৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৫০০ জন।
তিনি আরও বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি, পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। এবং স্বাস্থ্য সুরক্ষায় ও বাড়তি যত্ন প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো: ইফতেখায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।


0 coment rios: