Monday, January 20, 2025

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ শীতার্ত মানুষ

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ শীতার্ত মানুষ

 

রুবেল রানাঃ কনকনে শীতে ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ শীতার্ত মানুষ। সোমবার সকালে জেলা স্কুল বড়মাঠে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও সহায় এর উপদেষ্টা লুৎফর রহমান মিঠু, ডা. শুভেন্দু কুমার দেবনাথ, সহায় এর আহব্বায়ক শামিমুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক আরাফাত হোসেন সাগর সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

কনকনে এই শীতের মধ্যে সহায় সংগঠনের লেপ পেয়ে খুশি হন শীতার্তরা।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সহায় সংগঠনটি দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসতেছে। এই ধরনের কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Saturday, January 18, 2025

ঠাকুগাঁওয়ে দশ দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান

ঠাকুগাঁওয়ে দশ দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে  ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু ঠেকাতে ও যাত্রীদের অধিকার রক্ষার জন্য ১০ দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচীর উদ্বোধন হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে রোড স্টেশনের প্লাটফর্মে এ কর্মসূচী উদ্বোধন করেন যাত্রী অধিকার আন্দোলনের সমন্বয়ক মাহাবুব আলম রুবেল। এ কর্মসূচী আগামি ১৫ দিন পর্যন্ত চলবে। এ সময় কর্মসূচীকে ঘিরে সাংবাদিক, রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী,  শিক্ষার্থী সহ অনেকেই বক্তব্য রাখেন এবং কর্মসূচীকে স্বাগত জানিয়ে বক্তব্য পেশ করেন এবং বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।

ঠাকুরগাঁওয়ের সংবাদকর্মী মজিবর রহমান খান বলেন,  এই প্লাটফর্মে একাধিক দুর্ঘটনা ঘটেছে৷ আমার দাবি এখানে দুইটি প্লাবফর্ম রয়েছে। এখানে দুর্ঘটনা রোধে একটি ওভারব্রীজ নির্মান করা জরুরি।

সাংবাদিক তানভীর হাসান তানু বলেন, এ দাবি কোন ব্যক্তির স্বার্থে নয়৷  এ দাবি আমাদের সকলের। পরিকল্পিত ভাবে স্টেশনের প্লাফর্মের কাজ না হওয়ায় এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে মানুষ মরছে।

সাংবাদিক সোহেল রানা বলেন, এই প্লাটফর্মের দিকে তাকালেই আপনারা দেখবেন বিগত সময়ে এখানে অপরিকল্পিত কাজ হয়েছে। এই প্লাটফর্মের ডিজাইন কি ছিলো আমাদের অজানা। এখাসে ট্রেন থেকে উঠানামা করতে যাত্রীদের দুর্ভোগ হয়। প্লাফর্মে ট্রেন দাড়ালে অনেক ফাঁকা থাকে। ফলে অনেকে পিছলে পড়ে ট্রেনের নিচে পড়ে এবং মৃত্যু ঘটে। ট্রেন বাঁশি না বাজিয়ে অনেক সময় ছেড়ে দেয় এতেও গটে দুর্ঘটনা।  আমরা যাত্রীদের নিরাপত্তার কথা বলছি। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

সাংবাদিক মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, এখানে টিকিটের কালোবাজারি হয়। এটি একটি বড় সমস্যা। আমরা এ কালোবাজারিদের বিপক্ষে অবস্থান নিয়ে যাত্রীদের দুর্ভোগ লাঘবের দাবি জানাই। আমরা যাত্রীদের সুবিধার্থে বগি অনুযায়ী নাম্বার প্লেটের দাবি জানাই।

সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রেজু বলেন, আমাদের দাবিগুলো যৌক্তিক। সম্প্রতি এই প্লাটফর্মে এসব সমস্যার কারনে একাধিক মানুষ মৃত্যু হয়েছে। সমস্যাগুলো সমাধান না হলে এ সংখ্যা আরও বাড়বে। আমরা আর অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখতে চাইনা।

 যাত্রী অধিকার আন্দোলনের সমন্বয়ক মাহাবুব আলম রুবেল দাবি সমূহ উত্থাপন করে বলেন, ঠাকুরগাঁও রেল স্টেশনে যাত্রী দুর্ঘটনা প্রতিরোধে  দূর্ঘটনা প্রতিরোধে প্লাটফর্মের উচ্চতা বৃদ্ধি করে ট্রেনের বগির দরজার সমান করতে হবে। প্লাটফর্ম ও ট্রেনের বগির মধ্যকার ফাকা স্থান পূরণ করতে প্লাটফর্ম  প্রশস্ত করা। ঠাকুরগাঁও রেল স্টেশনে ট্রেনের বিরতির সময় বর্তমান ৩ মিনিট থেকে বাড়িয়ে  ৫ মিনিট করা।  ট্রেন হুইসেল দেওয়ার পর সাথে সাথে না ছেড়ে মিনিমাম ৩০ সেকেন্ড পর ছাড়া।   যাত্রীদের নিজ বগির অবস্থান বোঝার জন্য প্লাটফর্মে ট্রেনের সকল বগির নাম্বার সঠিক জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। ট্রেন প্লাটফর্মে আসার ঠিক আগ মূহুর্তে স্টেশনের মাইকের মাধ্যমে অপেক্ষমান যাত্রীদেরকে ট্রেনে উঠানামা করতে গিয়ে যে দূর্ঘটনা গুলো হয় সে বিষয়ে সতর্ক করা।  রাতে গোটা প্লাটফর্মে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। 


টিকিট কালোবাজারি বন্ধে কর্তপক্ষকে যথাযথ ব্যবস্থা করতে হবে  এবং দুই প্লাটফর্মের মাঝে একটি ওভারব্রীজ নির্মান করতে হবে। আমরা গণস্বাক্ষর কর্মসূচী শেষে সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি প্রদান করবো।

Tuesday, January 14, 2025

ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা !

ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা !

 

রুবেল রানাঃ ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের এসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০,০০০ টাকা দাবি করেন ফারুক। প্রথম কিস্তির ২০,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে। ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন, ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানালে এই অভিযান পরিচালিত হয়। দুদক জানায়, ফারুক আহমেদ বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের মামলা করা হয়েছে। এছাড়া, তার ঘুষগ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। 

ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনার উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, এটা আমাদের নতুন কমিশনের প্রথম অভিযান। একজন ভুক্তভোগীর অভিযোগে আমাদের একটি গোপন দল সেই এলাকায় অবস্থান নেয়। একজন ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্ট সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান । পরবর্তীতে দুপুরে টাকা নিতে এলে তাকে আমরা হাতেনাতে আটক করি।

Monday, January 13, 2025

মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

 
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পিতা প্রয়াত মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল।

সোমবার (১৩ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, মাদকমুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার প্রয়োজন। আমি বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলকে ধন্যবাদ জানাই এমন একটি খেলার আয়োজন করার জন্য।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাংসদ সদস্য ছিলেন। ছাত্রদলের এমন আয়োজনে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। আগামীতে উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে আবারও একটি টুর্নামেন্ট এর আয়োজন করা হবে।

এসময় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ এর সভাপতিত্বে ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় এর পরিচালনায় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলহাজ্ব সৈয়দ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন তোফায়েল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sunday, January 12, 2025

ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি  আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি আশঙ্কা



রুবেল রানাঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন বাজারে বহুতল ভবনে বাড়িতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবুও সাবধান হচ্ছেন না অনেকেই। শহরের অনেক রাস্তা ও মার্কেটে ঢোকার পথ সরু। নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা। বড় দুর্ঘটনা ঘটলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা।

ঠাকুরগাঁওয়ে অনেক স্থানে প্রতিনিয়ত ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলেও সচেতন হচ্ছেন না অনেকেই। জেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে একমাত্র ভরসা ফায়ার সার্ভিস। বিভিন্ন স্থানে নেই এখনো পর্যন্ত অগ্নি নিরাপত্তার ব্যবস্থা।একদিকে যেমন জলাশয় সংকট, শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে বা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নদী এবং পুকুর থেকে পানি আনতে হলে অনেকটা পথ যেতে হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে। দিনের পর দিন গড়ে তোলা হচ্ছে নতুন ভবন। দুর্ঘটনার কথা ভাবছেন না প্রতিষ্ঠানের মালিক। 

ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পৌর শহরের রোড বাজার, কালিবাড়ি বাজার, নিউ মার্কেট, স্বর্ণকার পট্টি সহ বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এলাকা এসব বাজার ও মার্কেটে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে বিপাকে পড়তে হবে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের। একদিকে যেমন প্রবেশ পথ ছোট অন্যদিকে নেই অগ্নি নিরাপত্তার ব্যবস্থা। 

বেশি ভাগ পুরনো মার্কেটের বাইরেই এমন দৃশ্য। প্রতিষ্ঠান চলাকালীন এক গলি দিয়ে ঢুকলে অন্য গলি দিয়ে বের হতে দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। শহরের অধিকাংশ বহুতল ভবন, মার্কেটে নেই কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিষ্ঠানগুলোতে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই চলছে বেচাকেনা। আগুন লাগলে বা ভূমিকম্প হলে ব্যাপক অর্থনৈতিক ও জান মালের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অসংখ্য বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করলেও তাদেরও নেই কোন প্রস্তুতি জানেন না কিভাবে কি করতে হয়। তাই সকলকে সচেতন হয়ে, প্রশাসনের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত এমনটাই মনে করছেন স্থানীয়রা।

এদিকে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরউপ-পরিচালক শহিদুল ইসলাম জানিয়েছেন ঠাকুরগাঁও একটি ব্যস্ততম শহর এখানে কয়েকটি এরিয়া আছে যেগুলো ঝুঁকিপূর্ণ বলা যায়। এখানে বড় দুর্ঘটনা ঘটলে আশেপাশে কোন পানির ব্যবস্থা নেই। অনেক দূরে টাঙ্গন নদী আছে সেখান থেকেই পানি আনতে হয়। শহরের মধ্যে ফায়ারের গাড়ি যাতে প্রবেশ করা করতে পারে এ বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন শহরের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত পানি পাওয়ার ব্যবস্থায় নেই। সেই কারণে অগ্নিকাণ্ডের প্রস্তুতি হিসেবে মধ্যে কিছু ওয়াটার রিজার্ভার করার যায় তাহলে হয়তো সেই দুর্যোগটি মোকাবেলা করা সম্ভব হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে দ্রুত এটার প্রস্তাব পাঠানো হবে।

Friday, January 10, 2025

ঠাকুরগাঁওয়ে নিজের জমি বিক্রি করে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে তালগাছ রোপণ

ঠাকুরগাঁওয়ে নিজের জমি বিক্রি করে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে তালগাছ রোপণ


শীতের তীব্রতায় যখন অনেকে ঘরে বসে উষ্ণ আবহে থাকেন, তখনো হিমেল হাওয়ার মধ্যে রাস্তার পাশে তালগাছের পরিচর্যা করতে দেখা যায় ৭১ বছর বয়সী খোর‌শেদ আলীকে। শুধু শীত নয়, গ্রীষ্মের অসহনীয় গরম কিংবা বর্ষাকা‌লের প্রবল বৃষ্টিতেও একই কাজ করেন তিনি। দীর্ঘ ১০ বছর ধরে এভাবেই প্রতিদিন ভো‌রে প্রয়োজনীয় সরঞ্জামসহ একটি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। তারপর গা‌ছের প‌রিচর্যায় ব্যস্ত সময় পার ক‌রেন বৃক্ষপ্রেমী খোর‌শেদ আলী।

খোঁজ নি‌য়ে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নংচিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের বা‌সিন্দা খোরশেদ আলী। পেশায় পল্লিচিকিৎসক। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১ লাখ তালগাছ রোপণের প্রতিজ্ঞা করেন তিনি। সম্প্রতি তাঁর গা‌ছ রোপণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজা‌রে। নিজের জমি বিক্রি করে সে টাকায় রাস্তার ধারে লাগি‌য়ে‌ছেন এসব গাছ। তাঁর এ কর্মকাণ্ড দে‌খে এলাকাবাসী একসময় মানুষটিকে ‘পাগল’ ভাবলেও এখন তাঁকে নিয়ে করেন গর্ব। ২০১৪ সাল থেকে রাস্তার ধারে চারা রোপণ করে আসছেন খোর‌শেদ। নিজের গ্রাম, ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন রাস্তা ছাড়িয়ে পাশের বা‌লিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন রাস্তার ধারে তিনি তালগাছ লাগিয়েছেন। শুধু তালগাছই নয়, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারাও রোপণ করেছেন।

এত গাছ থাকতে তালগাছ লাগানো কেন শুরু করলেন, জানতে চাইলে খোর‌শেদ আলী ব‌লেন, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মরণে তি‌নি তালগাছ রোপ‌ণের কাজটি করছেন। তিনি মনে করেন, তালগাছগুলো একদিকে পরিবেশ বাঁচাবে এবং বজ্রপাত ঠেকাতে সহায়তা করবে। অন্যদিকে এই গাছ দেখলে মানুষের শহীদদের কথা মনে পড়বে।

খোর‌শেদ বলেন, তালগাছ ছিল না বলে এত বছর ধরে এলাকায় বাবুই পাখির খুব একটা দেখা মিলত না। এখন সেই পাখিরা আবার ফিরছে। তা দেখে মন ভরে যায়।

সাত ছেলে-মেয়ে ও দুই স্ত্রীকে নিয়ে খোর‌শে‌দের সংসার। বৃক্ষপ্রেমী মানুষ হলেও পল্লিচি‌কিৎসা ও কৃ‌ষিকা‌জে জীবিকার পুরো ব্যবস্থা না হওয়ায় বাড়তি আয়ের জন্য তি‌নি এক‌টি মস‌জি‌দে ইমাম‌তি করেন। অভাব-অনটনের মধ্যেও ১ লাখ ১০ হাজার তা‌লের চারা রোপণ ক‌রেন তি‌নি।

খোর‌শেদ আ‌লীর বড় ছে‌লে মোজা‌ম্মেল ইসলাম ব‌লেন, জ‌মি বি‌ক্রি ক‌রে বাবা তালগাছ লাগা‌তেন। প্রথ‌মে বাধা দি‌লেও এখন ভা‌লো লা‌গে।

রেল ঘুন্টি এলাকার একা‌ধিক ব্যক্তি জানান, খোর‌শেদ আলীকে এখন সবাই বৃক্ষ‌প্রেমী নামে চেনেন। তিনি নিজ উদ্যোগে যে তালগাছ রোপণ করছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। একটা সময় তিনি থাকবেন না, কিন্তু এই তালগাছের সুফল পরবর্তী প্রজন্ম ভোগ করবে।

৭নং চিলারং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোভা আলী ব‌লেন, খোর‌শেদ আলীকে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে তালগাছের চারা লাগাতে দেখে আসছি। তাঁর বাড়ির অবস্থা বা আর্থিক অবস্থা তেমন ভালো না। তবু তাঁর যে আয় হয়, তা দিয়েই তিনি সাংসারিক খরচ চালিয়ে বাকি টাকা বৃক্ষ রোপণে ব্যয় করেন। এ যুগে তাঁর মতো সাদামনের মানুষ বিরল। অভাবে থাকা এই মানুষটা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভালো হতো।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত‌রের উপপ‌রিচালক সিরাজুল ইসলাম ব‌লেন, পরিবেশের পরম বন্ধু তালগাছ। ভূমিক্ষয়, ভূমিধস যেমন রক্ষা করে তেমনি বাড়ায় ভূগর্ভস্থ পানির মজুত ও মাটির উর্বরতা শক্তি। তালগাছের কারণে বাড়ে মেঘের ঘনঘটা, ঘটে বৃষ্টিপাত। বজ্রপাত থেকে রক্ষা করতে তালগাছের উপকারিতা তো সবার জানা। কৃ‌ষি বিভাগ থে‌কে খোর‌শেদ আলী‌কে বিভিন্নভাবে উৎসাহ, পরামর্শ দেওয়া হ‌চ্ছে।

Sunday, December 22, 2024

ঠাকুরগাঁও পৌর বিএনপির ১১নং ওয়ার্ডের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পৌর বিএনপির ১১নং ওয়ার্ডের বর্ধিত সভা অনুষ্ঠিত

রুবেল রানা, ঠাকুরগাঁওঃ  সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঠাকুরগাঁও পৌর শাখার ১১নং ওয়ার্ডের বর্ধিত ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে (২১ ডিসেম্বর) জেলার পৌর শহরের রোড ইসলামনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

১১নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ। গেস্ট অব অনার সহ সভাপতি জেলা বিএনপি এডভোকেট আব্দুল হালিম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান। 

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম শরিফ বলেন, দেশের আপামর ছাত্র জনতার আন্দোলন বিপ্লব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার পতন হয়েছে। এখন গনতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আর্দশের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। কেউ যাতে দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তাই সবাই সোচ্চার থাকতে হবে। অন্তর্বর্তীকালিন সরকারকে সহযোগীতা করতে হবে। যাতে তারা দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারে। বিএনপি কারো প্রতি হিংসার মনোভাব পোষন করে না।

তিনি আরো বলেন, ছাত্রদের বুকের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এ দেশকে আগামীতে সোনার বাংলাদেশে গডে তুলতে হবে এবং এই অঙ্গীকার নিয়ে সামনের দিনে শক্তভাবে রাজনীতি করতে হবে। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘজীবী হোক, আমাদের নেত্রী গণতন্ত্রের মা সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে দ্রুতই দেশে ফিরে আসবেন। 

১১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরুল্লা, সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান, জেলা মহিলাদলের নেত্রী লাভলী বেগম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজুসহ অন্যান নেতারা বক্তব্য রাখেন।

Friday, December 15, 2023

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক


 
রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ইজাব উদ্দীন অরফে লাবলু (৫০) নামের এক মাদ্রাসার সহকারী প্রভাষক নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী হতে ঠাকুরগাঁও মোটর সাইকেল যোগে যাওয়ার পথে ঠাকুরগাঁও সদরের ভেলাজান বাজার নামক গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় লাবলু। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাবলু বালিয়াডাঙ্গী উপজলোর ফকির পাড়া গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে। তিনি ভেলাজান আনছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বায়োলজি বিষয়ের সহকারী প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

Wednesday, December 13, 2023

ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশু বৃদ্ধসহ সব বয়সীরা দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা পেয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার খোঁচাবাড়ী আশা এনজিও ব্রাঞ্চ চত্বরে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কর্তৃপক্ষ। 

আশা অফিস খোঁচাবাড়ী হাট ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শহিজুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও  বেসরকারি সংস্থা আশার ঠাকুরগাঁও ডিসট্রিক ম্যানেজার মেজাব উদ্দীন।

ফ্রি মেডিকেল এ ক্যাম্পে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে গর্ভবতী নারীদে পরামর্শ, শিশুদের নানা রকম চিকিৎসা, বয়বৃদ্ধদের চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, প্রসাব পরীক্ষা, নেবুলাইজেশন করা। পরিক্ষা শেষে দেয়া হয় ওষুধ। সংস্থাটির এমন কার্যক্রমে খুশি স্থানীয়রা। 

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া আশার  আঞ্চলিক ম্যানেজার খনেশ্বর চন্দ্র, হেলথ সেন্টারের ইনচার্জ সারোয়ার উল আলমসহ অনেকে।

এ বিষয়ে আশার ডিসট্রিক ম্যানেজার মেজাব উদ্দীন জানান, দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে নানা রোগের আক্রান্ত দুইশ জন মানুষকে সেবা প্রদান করা হয়ে। গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য সেবায় কিছুটা এগিয়ে আসার লক্ষ্যই হচ্ছে সংস্থার। আগামীতে সপ্তাহের ৬ দিন এসব সেবা প্রদান করা হবে।

Monday, December 11, 2023

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিভিল সার্জন  কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   

সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, আগামীকাল মঙ্গলবার ১২ই ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলার মোট ১৩৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ  ক্যাপসুল খাওয়ানো হবে।  

তারা আরো বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংঙ্গের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংঙ্গের ক্যাপসুল  খাওয়ানো হবে। এছাড়া জন্মের পর ছয়মাস পর্যন্ত মায়ের শাল দুধ খাওয়ানো জরুরি। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ও বাড়তি যন্ত প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন।  

এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো আবদুল হান্নান, মেডিকেল অফিসার ডা: শিরিন আক্তারসহ জেলা গণমাধ্যমকর্মীরা। 


Thursday, November 30, 2023

একজন মানবপ্রেমী ও জনবান্ধব ওসি খায়রুল আনামের গল্প

একজন মানবপ্রেমী ও জনবান্ধব ওসি খায়রুল আনামের গল্প


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ পুলিশ হলো সৎ মায়ের সেই অপ্রিয় সন্তান, যাকে যখন যেভাবে খুশি রাঙানো যায়। বিদ্যমান আইন, সমস্যা, বাধ্যবাধকতা যাই হউক, দিনশেষে সবাই ঢালাও ভাবে সমস্ত দায় বর্তায় শুধু সৎ মায়ের ওই অপ্রিয় সন্তান পুলিশের উপরই। আমাদের সমাজের এমন কিছু মানুষের দৃষ্টিভঙ্গিকে বৃদ্ধাঙ্গাগুলি দেখিয়ে নিজেকে মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী, সুন্দর মনের অধিকারী হিসেবে মেলে ধরতে সক্ষম হয়েছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল আনাম

তিনি বালিয়াডাঙ্গী থানায় যোগদান করেছিলেন  ৩-২-২০২২ ইং সনে। এই সময়ের মধ্যে জেলায় শ্রেষ্ট ওসি হিসেবে ও নির্বাচিত হয়েছেন  এক বার । তিনি শুধু শ্রেষ্ঠ ওসি হিসেবে খাতা পত্রেই নির্বাচিত হননি, থানাটি যোগদানের পর থেকে সর্বোচ্চ কাজ ও পরিবর্তন হয়েছে তার হাত ধরেই। মনোরম পরিবেশে সাজিয়েছেন থানাটিকে।  থানা এলাকাকে মাদক মুক্তকরণ, বাল্য বিবাহকে লাল কার্ড, কমিউনিটি পুলিশিং শক্তিশালি করতে সফল হয়েছেন শতভাগ। প্রত্যেক মাসে চৌকিদারদের সাথে নিয়মিত মত বিনিময়, তাদের ভালো কাজে উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া, চৌকিদারদের ঈদ সামগ্রী বিতরণ এই থানায় শুরু তার হাত ধরেই। তাছাড়া অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, উপজেলার বিভিন্ন এতিমখানার ছাত্রদের জন্য প্রায়ই উন্নত মানের খাবারের আয়োজন করা, রক্তদান, স্বেচ্ছাসেবী সংগঠনের কাজের সাথে সরব অংশগ্রহন যেন তার রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। অধূমপায়ী এই ওসি থানায় আগত সকলের অপ্যায়নের জন্য টেবিলের উপর চকলেট রেখে দেন। এক মিনিটের জন্যও কেউ কথা বলতে আসলে তিনি হাসি মুখে বলেন, কষ্ট করে থানায় এসেছেন একটা চকলেট অন্তত খেয়ে যান।

বালিয়াডাঙ্গী থানার এস. আই. (নাম প্রকাশে অনিচ্ছুক) একজনের সাথে কথা হলে তিনি বলেন, ৪ বছর চাকুরির বয়সে অনেক পুলিশ অফিসারের সাথে কাজ করার সুযোগ হয়েছে কিন্ত বালিয়াডাঙ্গী থানার ওসি  খায়রুল আনাম স্যারের সাথে কাজ করে আমি যা শিখেছি তা আমার গোটা চাকুরির বয়সে শিখতে পারিনি। তিনি শুধু আমাদের থানার পুলিশদের প্রিয় পাত্র ও অভিভাবকই নন, গোটা বালিয়াডাঙ্গী উপজেলা মানুষের আস্থার ঠিকানা। বালিয়াডাঙ্গী প্রত্যন্ত অঞ্চলে যখন কোন কাজে যাই জনগণ হাসি মুখে এগিয়ে এসে বলে ভাই আপনাদের ওসি সাহেব নাকি অনেক ভালো মানুষ? তখন আনন্দে বুকটা ভরে উঠে যে, এমন একজন সৎ,মেধাবী ও মহান মনের অধিকারী একজন অফিসারের সাথে কাজ করছি। একটা কথা তিনি আমাদের সবসময় বলেন যে, কোন তদন্ত করার সময় বা থানায় আগত কোন লোক তোমাদের সাথে কথা বলতে ভয় পাচ্ছে তাহলে তার সাথে খুব অন্তরিকতা ও বিনয়ের সহিত কথা বলবে। এ উপদেশটা শুধু আমাদের জন্যই না তিনি নিজেও সর্বদা পালন করেন।

থানার সামনের দোকানে বসে থাকা এক ব্যক্তির সাথে কথা হলে  তিনি বলেন, একজন ওসি থানা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ সহ তার দায়িত্ব শতভাগ সফল ভাবে পালন করেও যে, আন্তরিকতা ও মানবপ্রেম দিয়ে গোটা উপজেলাবাসীর মন জয় করতে পারে তার এক জলন্ত প্রমাণ আমাদের ওসি খায়রুল আনাম।

Tuesday, November 28, 2023

পদত্যাগ করল বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে

পদত্যাগ করল বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে

রুবেল রানা, ঠাকুরগাঁওঃ  ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আলী আসলাম জুয়েল। মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। 

পরে ইউএনও'র কাছে থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি। 

তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার। 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আলী আসলাম জুয়েলের সমর্থকরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। ঠাকুরগাঁও -২ আসনে আলী আসলাম জুয়েলের জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। দলের বাহিরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার জুয়েলের গলায় পড়াবে বলে জানান সমর্থকরা।

আলী আসলাম জুয়েল বলেন, আজ পদত্যাগ করেছি। প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি। ইনশাল্লাহ ঠাকুরগাঁও -২ আসনের আপামর জনসাধারণ আমার সঙ্গে রয়েছে। 


Sunday, November 19, 2023

জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা

জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা

স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও -২ আসনের এবারের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। যে কারনে এলাকার মানুষের কাছে জনপ্রিয় তিনি। 

বাড়ন্ত বয়সে ঢাকায় ছাত্র রাজনীতি যুক্ত হওয়ার পর মামলা হামলার শিকার হলেও বঙ্গবন্ধুর আর্দশে গড়া দেশ ও বাংলাদেশ আওয়ামীলীগের লালিত হয়ে বিরোধী দলের নির্যাতন নিপিড়নের মধ্যেও রাজনীতির হাল ছাড়নেনি তিনি। 

নিজ এলাকায় এসে যুবলীগে যুক্ত হয়ে পথে প্রান্তে ছুটে চলেন দলকে সু-সংগঠিত করতে। ধীরে ধীরে এলাকার মানুষের কাছে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেন আলী আসলাম জুয়েল।

আর্দশবান নেতা হিসেবে বেশকয়েক বছর আগে যুবলীগের সাধারণ হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আসলাম জুয়েল। আর সে কারনে এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ লুফে নেন তিনি। 

তার জীবনে রাজনৈতিকতার গল্পটা কঠিন হলেও কাউকে বুঝতে না দিয়ে ঠাকুরগাঁও-২ আসনের মানুষের সেবা করে গেছেন সমান তালে। গেল উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়ের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোট নির্বাচিত হন আলী আসলাম জুয়েল। 

সুযোগ বেড়ে যায় ভোটারদের সেবা করার। এলাকার মানুষের জমি বিরোধ সমাধান, মাদক নির্মূল, সীমান্তে অপরাধ রোধসহ নানা সামাজিক কাজে অগ্রনী ভুমিকা পালন করেন। এতেই এলাকার মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন। 

শুধু তাই নয় মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের যে কোন কর্মসুচি পালনে পিছপা হননি তিনি। তার ডাকে প্রতিটি কর্মসুচিতে হাজার হাজার লোকের উপস্থিতিতে সফলতা অর্জিত হয়। 

এছাড়া বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকাতে তার কঠোর নির্দেশনা ছিল। ঠাকুরগাঁও-২ আসনে কথাও দেখা যায়নি অরাজকতা সৃস্টি হতে।  

আলী আসলাম জুয়েল শুধু ঠাকুরগাঁও-২ আসনের জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত এমনটা নয়। তিনি এরই মধ্যে সারাদেশে গরীবের নেতা হিসেবে পরিচিত। 

গরীব দুঃখীসহ সকল শ্রেণী পেশার আস্তাভাজন ও এলাকার জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মাঝি হিসেবে দেখতে এখন মড়িয়া ভোটারা। নিশ্চই দলের নীতি নির্ধারকরা তরুন এই নেতাকে আগামীতে সকলের পাশে থেকে কাজ করার সুযোগ তৈরি করে দেবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।