Friday, October 24, 2025

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে  অন্যের জমি দখল, থামছেনা দাপট

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেনা দাপট

 

রুবেল রানা, ঠাকুরগাঁও।।

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে ঠাকুরগাঁওয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ গ্রামের শফিকুল ইসলাম সাপর ও ছেলে রাকিবের বিরুদ্ধে। তবুও যেনো থামছেনা দাপট। আতঙ্কে স্থানীয়রা। 

জানা গেছে, গেল কয়েকদিন ধরে আউলিয়াপুর ইউনিয়নের ওই গ্রামে জমি দখলের ঘটনাটি বিভিন্নভাবে আলোচনায় আসে। এ ঘটনায় সংঘর্ষের আশংকাও করেন স্থানীয়রা। তারই সুত্র ধরে জেলা সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান তথ্য সংগ্রহে। 

দেখা গেছে, কাগজে কলমে জমির প্রকৃত মালিক মৃত-নইমউদ্দীন (মন্ডল) ও তার স্ত্রী মৃত-মনোয়ারা বেগম। মাদারগঞ্জ মৌজার জেল নং-৪০ দাগ নং ৫৭৯৬, ওই দাগের সাড়ে ৪৮ শতক জমি ক্রয় করেন তারা। ক্রয়কৃত জমির মালিক মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা বাইরে থাকায় এই দাগের ভেতর জোরপূর্বক প্রায় ৩ শতক জমি দখল করে আছে শফিকুল ইসলাম সাপর। এতে মাঝে দ্বন্দে জড়ায় উভয় পক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের শংকা প্রকাশ করেন স্থানীয়রা।  

শুধু তাই নয় শফিকুল ইসলাম সাপর ওই গ্রামের রবিউল ইসলামের জমি দখলে নেয়ার চেস্টা করছেন বলেন অভিযোগ তুলেন ভুক্তভোগী। 

এ বিষয়ে রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, শফিকুল ইসলাম সাপর জোর করে প্রায় ৭ শতক জমি দখল করে আছে। তার ছেলে রাকিব আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হওয়ার কারনে ভয়ে কেউ কিছু বলতে পারে না। তার কর্মকান্ডের বিষয় তুলে ধরে ব্যবস্থা নিতে জেলা জামায়াতের শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জেলা কমিটি কি ব্যবস্থা নিচ্ছেন সেদিকে তাকিয়ে আছে সবাই। আমরা চাই কারো জমি অন্যায়ভাবে যেনো দখল না হয়। 

আর এ বিষয়ে সংবাদককর্মীরা শফিকুল ইসলাম সাপর ও তার ছেলে রাকিবের কাছে জানতে চায় কেনো অন্যের জমি দখল করে রয়েছেন। কোন কাগজপত্র আছে কিনা। প্রশ্নের জবাবে তিনি দখলকৃত জমির কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেননি। উল্টো রাকিব স্বার্থ হাসিলে নিজস্ব ফেইসবুকে গনমাধ্যমকর্মীদের নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। এতে ক্ষুদ্ধ গণমাধ্যমকর্মীরাও।

জমির মালিকানার পক্ষে তার ছেলে মুজাহারুল ইসলাম জানান, ওই গ্রামে শফিকুল ইসলাম সাপর অন্যায়ভাবে আমাদের জমি দখল করে আছে। বার বার শালিশ বৈঠক হলেও তিনি মানতে নারাজ। ওই এলাকায় শুধু আমাদের জমিই দখল করেনি। রবিউল ইসলামেরও জমি দখল করেছে। মানুষ তাদের হাত থেকে পরিত্রান চান। 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ জানান, জমি দখলের বিষয়ে রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে। দ্রুতই খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Monday, September 22, 2025

ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

 


রুবেল রানাঃ পার করেছি আঠারো পেরিয়ে যাবে পাহাড়ও  এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 ২২শে সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঠাকুরগাঁও  জেলা প্রশাসকের হলরুমে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মেহনাজ ফেরদৌস।

আরো উপস্থিত ছিলেন, মোখলেছুর রহমান,
ইউনিয়ন সমাজকর্মী, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। বেলাল উদ্দীন প্রধান, জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শরিফা খাতুন, ব্র্যাক সমন্বয়ক, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলিয়াস সরকার, ডেপুটি ম্যানেজার, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও। 

ব্র্যাকের পক্ষে আরো উপস্থিত ছিলেন, রুপা রানী দাস, জেলা ব্যবস্থাপক, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও এবং সার্বিক সহযোগীতা করেন সুরেশ চন্দ্র বর্মন, অফিসার (সেলপ) ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

এই অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল, কারণ ও এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। ব্র্যাকের স্বপ্ন সারথি দল কর্তৃক পরিচালিত একটি কার্যক্রম হিসেবে এটি বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করা হয়। 

অনুষ্ঠানে ৩৫ জন কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করে হয়।

Wednesday, July 9, 2025

বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক- কর্মচারী ফেডারেশন দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে গেট সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক- কর্মচারী ফেডারেশন দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে গেট সভা অনুষ্ঠিত

রুবেল রানা, ঠাকুরগাঁওঃ  বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক- কর্মচারী ফেডারেশন দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সুগার মিলে গেট সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই ) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিল গেটে এই গেট সভার আয়োজন করেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক- কর্মচারী ফেডারেশন দ্বি বার্ষিক নির্বাচনের সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মাহমুদ খান (রতন)।

গেট সভার সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর কবির।

বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন এর ১১টি ইউনিটের প্রতিনিধিদের নিয়ে নির্বাচিন গ্রহণ করা হবে এবং ফেডারেশন নির্বাচনে সর্বমোট ২৩টি পদ রয়েছে। এই ২৩টি পদের বিপরীতে  বিভিন্ন মিলের নেতৃবৃন্দ। মনোনয়ন সংগ্রহ করবেন।

ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান (রতন) বলেন, ক্যাবিনেটের সবার সাথে আলোচনার করে সভাপতি মনোনয়ন সংগ্রহের জন্য ইচ্ছা প্রকাশ করি। তারি ধারাবাহিকতায় সকল ক্যাবিনেটে সদস্য ও কর্মচারীদের নিয়ে আজকের এই আলোচনা সভা। ক্যাবিনেটের সদস্য ও আমার সকল কর্মচারীবৃন্দ আমাকে নির্বাচন করতে আহ্বান করে ও নির্বাচনে যে আর্থিক খরচ হবে সেটিও তারা বহন করার কথা জানান । তারি প্রেক্ষিতে আমি সভাপতি পদে নির্বাচন করবো। আমি মনে করি সকলে আমার পাশে থাকবে, এবং আমার হয়ে কাজ করবেন , আশাবাদী আমি জয়ী হবো ,ইনশাআল্লাহ।

গেট সভায় ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন সকাল সদস্য সহ কর্মচারী ও শ্রমিক গণ উপস্থিত ছিলেন।

Monday, June 2, 2025

ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের গর্ভনিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের গর্ভনিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত


 রুবেল রানা, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের গর্ভনিং বডির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১) মে জেলা সদরের বরুনাগাঁওয়ে অবস্থিত অধ্যক্ষের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, গর্ভনিং বডির সভাপতি আনজামুল হক (আরজু), প্রতিষ্ঠাতা সদস্য আফসানা আক্তার, বিদ্যোৎসাহী সদস্য নাসিরুল ইসলাশ, আসাদুর রহমান,মকদুম সাব্বির মৃদুল, শিক্ষক প্রতিনিধি মনোয়ার হোসেন, শামিমা নাসরিন, মন্নুজান আরা, অভিভাবক সদস্য হবিবর, আব্দুল আলীম, আনোয়ার হোসেনসহ ১২ সদস্যের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী গেল ০৭ মে ২০২৫ ইং তারিখে এই গর্ভনিং বডি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন ক

রবে।

Thursday, May 29, 2025

দুই হাজার টাকার পন্য কিনে একলাখ টাকা জিতে নিলেন বাপ্পি

দুই হাজার টাকার পন্য কিনে একলাখ টাকা জিতে নিলেন বাপ্পি

 


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ মাত্র দুই হাজার টাকার কসমেটিক্স পণ্য কিনে ঠাকুরগাঁওয়ের রিয়াজুল ইসলাম বাপ্পি নামে এক ব্যাক্তি জিতে নিলেন এক লক্ষ টাকা। তাকে আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আনুষ্ঠিকভাবে জেলা শহরের আমতলা মোড়ে অবস্থিত আমেরিকান কসমেটিক্স পণ্য বিক্রয় কেন্দ্র হারলেন শোরুম প্রাঙ্গনে সকলের উপস্থিতিতে একলাখ টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন। 


আয়োজিত অনুষ্ঠানে দেখা গেছে, ঘোড়া গাড়ি সাজিয়ে পুরস্কার প্রাপ্ত ব্যাক্তির ব্যানার ফেষ্টুন লাগিয়ে তার পরিবারকে বাড়তি সন্মাননা হিসেবে শহর ঘুরাতে। এসময় হারলের শোরুমের বিভাগীয় কর্মকর্তারা ছাড়াও শোরুমের প্রোপাইটর ও কর্মচারিরা পুরস্কার প্রাপ্ত ব্যাক্তিকে অভ্যর্থনা জানাতে সাজ সজ্জায় প্রস্তুত থাকেন। পরে সকলের অংশ গ্রহনে একলাখ টাকা জিতে নেয়া ব্যাক্তির হাতে চেক তুলে দেন। 

এক লাখ টাকা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে রিয়াজুল ইসলাম বাপ্পি বলেন, স্বপ্নেও ভাবিনি পুরস্কার পাবো। তাও আবার এক লাখ টাকা। মাত্র দুই হাজার টাকায় এক লাখ টাকা পুরস্কার পেয়ে সত্যিই আমি এবং আমার পরিবার  অনেক খুশি। যেহেতু পোডাক্ট হিসেবে অন্যান্য কসমেটিক্স পণ্যের চেয়ে অনেক ভাল। এবং মান সম্মত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হারলেন কতৃপক্ষকে। 

এ বিষয়ে হারলেন কোম্পানির বিভাগীয় ম্যানেজার অগ্নিঘোষ, সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং মোঃ নাজমুল হক,ঠাকুরগাঁও হারলেন শোরুমের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির, মোঃ আনোয়ার হোসেন ( আনার) জানান, আগামী চাঁদ রাত পর্য়ন্ত এক লাখ টাকার অফারসহ বিভিন্ন অফার চলছে। সংশ্লিস্ট শোরুমে এসে বিস্তারিত জেনে পন্য সংগ্রহ করার আহবান জানান তারা।

লাইসেন্স দেয়ার নামে টিটিসি'র বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য,তদন্তে দুদক

লাইসেন্স দেয়ার নামে টিটিসি'র বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য,তদন্তে দুদক

 


রুবেল রানাঃ ড্রাইভিং লাইসেন্স দেয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)'র বিরুদ্ধে। ঘুষ বাণিজ্যের অভিযোগ পেয়ে এরইমধ্যে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়।


গেল কয়েক বছর ধরে লাইসেন্স বাবদ প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছে ঘুষ হিসেবে ২৫০০ টাকা করে নিয়ে আসছে টিটিসি কর্তৃপক্ষ। এতে প্রশিক্ষণার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলেও ভয়ে মুখ খুলেনি কেউ।  

তবে প্রতিবাদ স্বরুপ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) পোষ্ট করেন টিটিসি'র দেলোয়ার হোসেন নামে ইলেকট্রনিক্স বিভাগের এক প্রশিক্ষক। এতে নরে চরে বসে প্রতিষ্ঠানের দায়িত্বরত উর্ধতন কর্মকর্তাসহ অনেকে। খবরটি ছড়িয়ে পরে প্রশাসনিক দপ্তরগুলোতেও।  

তিনি ওই পোস্টে লিখেন, ঠাকুরগাঁও টিটিসির দেশ-বিদেশের খন্ডকালীন প্রশিক্ষক ফারুক হোসেন ১ লক্ষ ৭৫হাজার টাকা তোলেন। যিনি ঠাকুরগাঁও বিআরটিএ অফিসের দালাল হিসেবে পরিচিত। একই প্রতিষ্ঠানের অটোমোটিভ ট্রেডের চিফ ইন্সট্রাক্টর সাদেকুল ইসলাম সরাসরি এই ঘুষ লেনদেনের সাথে জড়িত।

শুধু বিগত ব্যাচের ৭০ জন নন এ-যাবৎ পাসকৃত সকল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন করা হয়েছে। প্রতিষ্ঠানের পাসকৃত ছাত্রদের মোবাইল মারফত (যা প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে) এর সত্যতা পাওয়া যাবে।

তিনি আরো লিখেন, আমি মোঃ দেলোয়ার হোসেন প্রশিক্ষক (ইলেকট্রনিক্স) টিটিসি প্রতিবাদ করলে আমাকে হুমকি প্রদান ও বিভিন্ন সময়ে হয়রানি করা হয়। আর কে কে জড়িত তা আমি জানি। বিআরটিএ নয় বরং বিআরটি এর নাম ভাঙ্গিয়ে এই টাকা উত্তোলন করা হয় উত্তোলনকৃত টাকা বিআরটি অফিসে প্রদান করা হয় কিনা তা জানি না। উক্ত ঘটনার রাজসাক্ষী হিসাবে কাজ করতে বিন্দু পরিমান পিচপা হবো না।

তবে এ ঘটনায় প্রতিবাদ জানানো প্রশিক্ষক দেলোয়ার হোসেনকে গেল (১৭ মে) শোকজ করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুর রহমান।

এ বিষয়ে দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজেদের অনিয়ম-দুর্নীতি ঢাকতেই তারা সকলেই একত্রিত হয়ে আমাকে শোকজ করেছে এবং তিনদিনের মধ্যে জবাব দিতে একটি নোটিশও দিয়েছেন। তবে আমি যা সত্য তাই বলেছি। দুদক তদন্ত করলেই সব বেড়িয়ে আসবে।

গেল বুধবার (৭ মে) দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি দল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে অভিযান চালায়।

অভিযান শেষে দুদকের কর্মকর্তারা জানান, ঠাকুরগাঁও সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি'র) ৭০ জন প্রশিক্ষণার্থী তিন মাসের একটি প্রশিক্ষণে অংশ নেন এবং তাদের প্রত্যেকের কাছে ২৫০০ টাকা করে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা লাইসেন্স দেওয়া হবে মর্মে টিটিসি কর্তৃপক্ষ আদায় করে। দুদকের কর্মকর্তাগন তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে নেমেছে।

পরবর্তিতে খোজ নিয়ে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্সের নামে প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছে থেকে ৪ হাজার টাকা করে চাওয়া হয়। ভাড়ি যানবাহনের জন্য ৩৫০০ ও হাল্কা যানের জন্য ২৫০০ টাকা নেয় দেশ-বিদেশের খন্ডকালীন প্রশিক্ষক ফারুক হোসেন।

যারা টাকা দিয়েছে তারাই শুধু লাইসেন্স প্রাপ্তি পরিক্ষায় পাশ করে দেওয়া হয়েছে। আর যারা দেয়নি তাদের অকৃতকার্য দেখনো হয়।
তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠান থেকে দ্রুত সটকে পড়েন ফারুক হোসেন ও অটোমোটিভ ট্রেডের প্রধান প্রশিক্ষক সাদেকুল সহ ইসলাম অন্যান্যরা। তবে এ ঘটনায় কৌশলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুর রহমান ড্রাইভিং লাইসেন্স দেওয়ার নামে কোন অর্থ নেওয়া হয়নি মর্মে প্রশিক্ষণার্থীদের কাছে একটি লিখিত নেন।

ভুক্তভোগী কয়েকজন প্রশিক্ষণার্থী অভিযোগ করে জানান, ড্রাইভিং লাইসেন্স পেতে ঘুষ না দিলে অকৃতকার্য করা হতো। একটি প্রশিক্ষনে আমরা ৮০ জন ছিলাম, তারমধ্যে ১০ জন টাকা দিতে পারেনি তাই তাদের লাইসেন্স দেয়া হয়নি। এছাড়াও সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিদিন ১৫০ টাকা করে দেওয়ার কথা থাকলে এটাও নিয়মিত দেন না কর্তৃপক্ষ। প্রশিক্ষনার্থীদের জন্য ২/৩ লিটার তেল বরাদ্দ থাকলেও টিটিসি কর্তৃপক্ষের আমাদের জন্য আধা লিটার তেলও খরচ করে না। তারা প্রতিটি কাজে অনিয়ম-দুর্নীতি করে আসছে যা দেখার কেউ নেই। এখানে সরকারি প্রকল্প বাস্তবায়নে হরিলুট চলে। আমরা মনে করি প্রতিটি প্রকল্প বাস্তবায়ন কিভাবে হয়েছে তা সঠিক তদন্ত প্রয়োজন। সরকারের উর্ধতনরা সঠিক তদন্ত করলেই সব বেড়িয়ে আসবে। আর প্রতিষ্ঠানের প্রশিক্ষক দেলোয়ার হোসেন ফেইসবুকে যা লিখেছেন তা সম্পুর্ন সত্য।  

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের খন্ডকালীন প্রশিক্ষক ফারুক হোসেন ও অটোমোটিভ ট্রেডের প্রধান প্রশিক্ষক সাদেকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে ফারুক হোসেন অস্বীকার করে জানান, প্রশিক্ষণার্থীদের কাছে কোন অর্থ নেয়া হয় না। কিছু শিক্ষক ও ছাত্র তাঁর নামে মিথ্যা বানোয়ার কথা বলে বিভ্রান্ত ছড়াচ্ছে। আর যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা জানান তিনি।

এমন নানা অনিয়মের বিষয়ে ঠাকুরগাঁও সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি'র) ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন প্রশিক্ষণার্থীর কাছে টাকা নেয়া হয়নি। কেউ যদি টাকা নিয়ে থাকে তা অজানা। আর যেই শিক্ষক অভিযোগ তুলে ফেসবুকে লিখেছে তাকে এরই মধ্যে শোকজ করা হয়েছে। সুনির্দিস্ট প্রমাণ করতে না পারলে নেয়া হবে ব্যবস্থা।  

এ বিষয়ে দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, লাইসেন্স দেয়া বাবদ ৭০ জন প্রশিক্ষণার্থীর কাছে টাকা নিয়েছি টিটিসি কর্তৃপক্ষ এমন অভিযোগ আমরা পেয়েছি। আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তুলে ধরা হবে।

Thursday, March 13, 2025

ঠাকুরগাঁওয়ে ১৩শ কেন্দ্রে খাওয়ানো হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

ঠাকুরগাঁওয়ে ১৩শ কেন্দ্রে খাওয়ানো হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল


রুবেল রানাঃ ঠাকুরগাঁওয়ে আগামী ১৫ মার্চ ১৩শ ৬৪টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। এ নিয়ে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম জানান, ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার মোট ১৩৬৪টি কেন্দ্রে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ঠাকুরগাঁওয়ে ৬-১১ মাস বয়সি শিশুর সংখ্যা ২৬ হাজার ৬০০ জন এবং ১২-৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৫০০ জন।

তিনি আরও বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি, পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। এবং স্বাস্থ্য সুরক্ষায় ও বাড়তি যত্ন প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো: ইফতেখায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

Monday, March 10, 2025

ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা সদরসহ দেশের বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীদের উপর অব্যাহত হামলা এবং হুমকি প্রদানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

আজ সোমবার ১০ (মার্চ) দুপুরে সদর উপজেলা কার্যালয় সামনে এলজিইডি প্রকৌশল পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে সদর উপ-সহকারী প্রকৌশলী রাজিবুল হাসান, সদর উপ-সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমানসহ সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপি এ কর্মসুচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, সুষ্ঠভাবে সরকারের কাজ বাস্তবায়ন করতে গিয়ে এলজিইডির কর্মকর্তা ও কর্মচারিরা হামলার শিকার হচ্ছে। শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকার করায়। একইসাথে অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন তারা।

অন্যথায় আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারীসহ সকল রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ড, ভবনসহ সকল কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানান তারা।

উল্লেখ্য গত শনিবার দুপুরে IRIDP-3 প্রকল্পের আওতায় জেলা সদরে রসুলপুর টু শিবগঞ্জ শারালী সরকারি প্রাইমারী বিদ্যালয় সংলগ্ন একটি সড়কের কার্পেটিং কাজ করছিলো শ্রমিকরা। এ সময় ওই এলাকার আলম, আবু হোসেন মতিউর ও আরিফসহ অজ্ঞাতনামা আরো ২০ জনের একটি দল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) কার্য সহকারী রেজওয়ানুল হকের পথরোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

চাঁদা দিতে না পারায় সড়কের কার্পেটিং কাজ বন্ধ করে দেয়। এসময় কথাকাটির এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করে। এতে রেজওয়ানল হক গুরুতর আহত হয়। 

খবর পেয়ে এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ হোসেন সৌরভ, উপ সহকারী প্রকৌশলী রাজিবুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী নাজমুস সাকিব আকাশ ও ল্যাব সহকারী আমিনুল ইসলাম রেজওয়ানুল হককে  দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে গেলে তাদের উপরেও হামলা করে। পরে তারাও আহত হলে জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে কিৎসাধীন অবস্থায় রয়েছে।


এ ঘটনায় রোববার (৯ মার্চ) সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০ নামে একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির কার্য সহকারী রেজওয়ানল হক। 


অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত মতিউর ও আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মুঠোফোনে জানান, কাজের অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে প্রকৌশলীদের মারধরের বিষয়টি এড়িয়ে যান তারা।

ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এলজিইডি প্রকৌশলীর উপর হামলা, থানায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এলজিইডি প্রকৌশলীর উপর হামলা, থানায় মামলা দায়ের

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ চাঁদা দাবির পর না পেয়ে সড়কের কাজ বন্ধ করে দিয়ে ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ মার্চ) দুপুরে জেলা সদরের শিবগঞ্জের রসুলপুর শারালী এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় রোববার (৯ মার্চ) সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০ নামে একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির কার্য সহকারী রেজওয়ানল হক। প্রতিবাদে পালন করছে কর্মবিরতি। এতে থমকে আছে উন্নয়ণমুলক সব কাজ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত শনিবার দুপুরে IRIDP-3 প্রকল্পের আওতায় জেলা সদরে রসুলপুর টু শিবগঞ্জ শারালী সরকারি প্রাইমারী বিদ্যালয় সংলগ্ন একটি সড়কের কার্পেটিং কাজ করছিলো শ্রমিকরা। এ সময় ওই এলাকার আলম, আবু হোসেন মতিউর ও আরিফসহ অজ্ঞাতনামা আরো ২০ জনের একটি দল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) কার্য সহকারী রেজওয়ানুল হকের পথরোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। 

চাঁদা দিতে না পারায় সড়কের কার্পেটিং কাজ বন্ধ করে দেয়। এসময় কথাকাটির এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করে। এতে রেজওয়ানল হক গুরুতর আহত হয়।

খবর পেয়ে এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ হোসেন সৌরভ, উপ সহকারী প্রকৌশলী রাজিবুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী নাজমুস সাকিব আকাশ ও ল্যাব সহকারী আমিনুল ইসলাম রেজওয়ানুল হককে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে গেলে তাদের উপরেও হামলা করে। পরে তারাও আহত হলে জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে কিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনার পর এলজিইডির কার্যসহকারী রেজওয়ানুল হক বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন, সদরের শিবগঞ্জ শারালী এলাকার মৃত আকিম উদ্দিনের ছেলে মোঃ আলম (৫০), জলিলের ছেলে আবু হোসেন (৫০), মৃত আকিম উদ্দিনের ছেলে মতিউর (৩৫) ও মোঃ আলমের ছেলে মোঃ আরিফ (২৫)।

অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত মতিউর ও আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মুঠোফোনে জানান, কাজের অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে প্রকৌশলীদের মারধরের বিষয়টি এড়িয়ে যান তারা।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, কাজ করতে গিয়ে কর্মকর্তা কর্মচারিরা যদি মারধরের শিকার হয়। তাহলে কাজ করবে কিভাবে। জীবনের নিরাপত্তা কে দিবে। মামলা হলেও এখনো পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তাই কর্মবিরতি পালন করছে সবাই। আসামীরা গ্রেফতার হলে আতঙ্ক কাটবে। কাজ ফিরবে সবাই। 

আর এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলমান আছে। 

Saturday, March 8, 2025

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

৯ মার্চ (রবিবার) সকালে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলার হাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্ৰাম থেকে একটি র‍্যালি বের হয়ে ঢোলার হাট বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে নারী ও শিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ২১নং ঢোলার হাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ওয়ার্ল্ড ভিশনের রিয়্যাক্টস-ইন প্রকল্পের প্রকল্প অফিসার মারুফা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের রিয়্যাক্টস-ইন প্রকল্পের প্রকল্প অফিসার সায়েদ আহাম্মেদ বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, লিঙ্গ সমতা, সহিংসতা প্রতিরোধ ও নারীর সার্বিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিকে সম্মান জানানোর পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর দিবসটি পালিত হয়ে থাকে।

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে ওই স্কুলের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে। বর্তমানে ওই শিক্ষার্থী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৮ মার্চ) জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের ৬৩নং কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যায় পাষন্ড শিক্ষক। 

পরবর্তিতে শিশুটির চিৎকার চেচামেচিতে স্থানীয় এগিয়ে আসার আগেই ওই শিক্ষকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতাল এন্ড ডায়াগস্টিক সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসে। গোপনে চিকিৎসা দেয়ার চেস্টা করার কথা জানতে পেরে সাংবাদকর্মীরা ছুটে গেলে দ্রুত সময়ে শিশুটি জেনারেল হাসপাতালে হস্তান্তর করে প্রতিষ্ঠান কতৃপক্ষ।

এসময় সংবাদকর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে বাধা দেয়। ওই প্রতিষ্ঠানের সবুজসহ ধর্ষকের দালালেরা। ক্যামরা ছিনিয়ে নেয়ার চেস্টা করলে। জেলা অন্যান্য গণমাধ্যকর্মীদের উপস্থিতিতে তারা পালিয়ে যায়। অভিযোগ রয়েছে এর আগেও এ ধরনের ঘটনা ধামাচাপা দিয়ে ওই প্রতিষ্ঠানে অনৈতিক কাজের চিকিৎসা দিয়ে মোটা অংঙ্কের অর্থ হাতিয়ে নেয় জড়িতরা। 

এরইমধ্যে ভুক্তভোগীর স্বজনরা এসে মেয়েটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করান। এসময় তারা অভিযোগ করে বলেন, সমাজের এমন মানুষরুপী জানোয়ারদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইতিমধ্যে অপরাধীকে বাঁচাতে নানা রকম পায়তারা চলছে। প্রভাবশালী রাজনীতিক নেতারা ঘটনাটিকে ধামাচাপা দিতে ওই ভুক্তভোগী শিশুকে সরকারি হাসপাতালে না পাঠিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। অভিযুক্ত শিক্ষককে দ্রুত আটক করার দাবি করেন তারা।

পরবর্তিতে খবর পেয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা দ্রুত ছুটে যান হাসপাতালে, ঘটনা পর্যলোচনা করে ভুক্তভোগীকে সহায়তার পাশপাশি দোষি ব্যক্তিকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেয়ার কথা জানান।

এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম জানান, ধর্ষণের অভিযোগে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এ ঘটনার প্রেক্ষিতে ডাক্তারি পরীক্ষা নীরিক্ষা চলছে। এই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রয়েছে।

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা খাতুন বলেন, বিদ্যালয় বন্ধ আছে। আমরা কাউকে কোচিং করার অনুমতিও দেইনি। আমি ওই শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তার মুঠোফোন বন্ধ। আমি বিস্তারিত জেনে আমার শিক্ষা অফিসার কে অবগত করবো।

এ বিষয়ে ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকে তার বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

Wednesday, March 5, 2025

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জিয়া সাইবার ফোর্স'র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জিয়া সাইবার ফোর্স'র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাত ৮ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন অস্থায়ী অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন জিয়া সাইবার ফোর্সের সদস্যরা। এর আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সংগঠনটির জেলা-উপজেলার নেতাকর্মীরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সেতু শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রায়হান কবির সোহাগ। 

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ যখন মিডিয়ার কণ্ঠ, লেখুনি বন্ধ করে রেখেছিল। তখন জিয়া সাইবার ফোর্স দেশে ঘটে যাওয়া আসল ঘটনা গুলোকে জনগণের মাধ্যমে তুলে ধরেছি। বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ আওয়ামী লীগ যখন নানান বিভ্রান্তিমুলক কথা ছড়াচ্ছিলো তখন জিয়া সাইবার ফোর্স তার প্রতিবাদ করেছে এবং আসল ঘটনা সবার সামনে তুলে ধরেছে। গত ১০ বছর ধরে এই ফোর্স কাজ করে যাচ্ছে। যেকোন অপ্রচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।

এসময় আরো বক্তব্য দেন, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক শিমুল প্রধান, জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, সহ সভাপতি রেজাউল করিম রেজাসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে জিয়া পরিবার ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়া যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় উড়াও পাড়া এলাকার তোতামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ১২ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোবিন্দনগর এলাকায় উড়াও পাড়া এলাকার তোতামিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করার সময় ওই এলাকার তোতামিয়ার ছেলে প্রিয় ইসলাম (১৭) কে মাদকসহ আটক করেন মাদকদ্রব্য কর্মকর্তারা। পরে একই এলাকার আরিফ (২৫) রাজা (২৩) ও বিজয় (২২) নামে জন যুবক তাদের উপর হামলা চালিয়ে হাতকড়া পড়াবস্থায় প্রিয় ইসলামে ছিনিয়ে নিয়ে যায়। এসময় সিপাহী ফেরদৌস কোবির বাঁধন ও এএসআই আব্দুল হালিম আহত হন। পরে থানা থেকে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে একই এলাকার মৃত মালেক আলীর ছেলে ইমরান আলী (২৩), খুশি আক্তার (১৮) সহ আরো বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ইমরান আলীকে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খায়রুল ইসলাম। 

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
ইন্সপেক্টর মোহাম্মদ ফরহাদ আকন্দ জানান, আমরা প্রিয় ইসলামকে গ্রেপ্তার করি। এসময় তার ভাড়াটে তিনজন যুবক এসে আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সরকারি কাজে বাধা প্রদানে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। 

এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খায়রুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে ১মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।